ঢাকার উদ্দেশে যাত্রা করার জন্য যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছার পর বিদায় ক্ষণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ছেলে তারেক রহমানকে ছেড়ে দেশে ফিরে আসতে তার কষ্ট হচ্ছিল।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে এমন দৃশ্যই দেখা গেছে।ছেলে তারেক রহমান বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানিয়ে খালেদা জিয়া বলেন, তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে?উত্তরে তারেক রহমান বলেন, তুমি বিমানে ওঠার পর মেয়ে জাইমাকে নিয়ে চলে যাব।এরপর তারেক জিয়ার সঙ্গে যারা ছিলেন তাদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, তোমরা ভাইয়ার (তারেক) খেয়াল রেখো।এসময় খালেদা জিয়াকে একটি হুইল চেয়ারে বসে থাকতে দেখা যায়। তার পাশে নাতনি জাইমা ও দুই পুত্রবধূকে দেখা যায়।এর আগে, সোমবার (৫ মে) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারেক রহমান নিজ বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে মা খালেদা জিয়াকে নিয়ে বের হন। যুক্তরাজ্য সময় বিকেল ৪টা ১০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বু‌লেন্সে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্যসহ ৯ জন।গত ৮ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চার মাস পরে আবার সেই বাহনেই দেশে ফিরছেন তিনি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীনগরে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
নবীনগরে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ও নবীনগর রিপোটার্স প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আমিন চিশতিকে (৪২) বিএনপির অফিস ভাঙ্গচুর Read more

নুরের আসনে বিএনপির ২ উপজেলা কমিটি বিলুপ্ত
নুরের আসনে বিএনপির ২ উপজেলা কমিটি বিলুপ্ত

বিএনপির জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে কাজ না করায় পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা (পটুয়াখালী-৩ আসন) উপজেলা Read more

বিতর্কিত মন্তব্য: সেই সহকারী কমিশনার তাপসী চাকরিচ্যুত
বিতর্কিত মন্তব্য: সেই সহকারী কমিশনার তাপসী চাকরিচ্যুত

অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ায় লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে Read more

উলিপুরে সৌর বিদ্যুৎ নিয়ে বিপাকে চরাঞ্চলের গ্রাহকরা
উলিপুরে সৌর বিদ্যুৎ নিয়ে বিপাকে চরাঞ্চলের গ্রাহকরা

কুড়িগ্রামের উলিপুরে সৌর বিদ্যুৎ নিয়ে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন ব্রহ্মপুত্র নদের দুর্গম চরাঞ্চলের বাসিন্দারা। স্থাপনের পর থেকে সোলার Read more

ঢাকার আকাশ আংশিক মেঘলা, আবহাওয়া শুষ্ক থাকতে পারে
ঢাকার আকাশ আংশিক মেঘলা, আবহাওয়া শুষ্ক থাকতে পারে

ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্কই থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।  শনিবার (১৮ Read more

‘নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি, একটু বিশ্রাম চাই’
‘নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি, একটু বিশ্রাম চাই’

'অতিরিক্ত পড়াশোনার চাপে চিরকুটে ‘নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি। একটু বিশ্রাম চাই। ক্ষমা করে দিও। এত ভালবাসার প্রতিদান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন