বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক।বুধবার (৭ জানুয়ারি) রাতে ঝালকাঠির রাজাপুরে নির্বাচনি উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। এই বক্তব্য তারই (Dr. Fayzul Huq The Youth Leader of Bangladesh) নামে ফেসবুক পেজে লাইভে প্রচার করা হয়। এরপর বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ভাইরাল হয়।ড. ফয়জুল হক বলেন, ‘আপনারা দৈনিক বিড়ি খাননা ৫/১০টা বিড়ি যে দোকান থেকে খাবেন ওই দোকানে গিয়ে বিড়ি অর্ডার দেবেন আর লগেলগে (সাথে সাথে) বিড়ি ধরিয়ে একটা সুখটান মাইরা বলবেন কি খবরডা কি ক’দেহি। কারবারডা কি দেশের অবস্থা দেখছো দাঁড়িপাল্লা ছাড়া এদেশে তো আর মানুষ দেখি না। শোনেন আমি তো গল্পের ছলে বলি তাই বলার কারণে আপনাদের আনন্দ লাগতেছে।’ভিডিওতে তিনি বলছেন, ‘এমনও হইতে পারে আমার ভাই হয়তো জীবনে কোনদিন ইবাদত করার সুযোগ পায়নাই, তবে ওই সুখ টান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়ি পাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দাড়ে কবুল হয়ে যায়। এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তারে তো ভালোও করে দিতে পারে।’ পুরুষদের জন্য পরামর্শ দিয়ে ফয়জুল হক বলেন, এখন থেকে ৫ টাকার চা খাবেন আর ১৫ টাকার গল্প করবেন। আর বলবেন খবর তো দেখি সব জায়গায় ড. ফয়জুলের দাঁড়িপাল্লার জয়জয়কার। এটা বলার পরে আশপাশে আরও ৫/১০ জনও আপনাদের সঙ্গে একই কথা বলবে।নারীদেরকে নিয়ে তিনি বলেন, নির্বাচনের রাতে ঘুমাবেন না। ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ রাত ১২টা পর্যন্ত ঘুমাবেন। এরপর রাতের বেলা বাসার মধ্যে ভালো খাবার রান্না করে স্বামীকে আদর-যত্ন করে আপনিসহ আত্মীয় স্বজন সবাইকে নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। এরপর ভোট গুনে তারপর বাড়ি এসে বিজয় মিছিল করে ঘুমাবেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহাসড়কে আছড়ে পড়ল হেলিকপ্টার, গুরুতর আহত ৩
মহাসড়কে আছড়ে পড়ল হেলিকপ্টার, গুরুতর আহত ৩

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মহাসড়কের ওপর একটি হেলিকপ্টার আছড়ে পড়েছে। এতে ওই হেলিকপ্টারের চালকসহ ৩ জন ক্রু গুরুতর আহত হয়েছেন।রবিবার (০৭ অক্টোবর) Read more

বরগুনায় জলবায়ু ন্যায়বিচার দাবিতে ধর্মঘট
বরগুনায় জলবায়ু ন্যায়বিচার দাবিতে  ধর্মঘট

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও বৈশ্বিক জলবায়ু ন্যায়বিচারের দাবিতে বরগুনায় তরুণদের শান্তিপূর্ণ ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১১ এপ্রিল) Read more

ফুলবাড়ীতে দেশি ছাগলের ৫ বাচ্চা জন্ম, এলাকাজুড়ে চাঞ্চল্য
ফুলবাড়ীতে দেশি ছাগলের ৫ বাচ্চা জন্ম, এলাকাজুড়ে চাঞ্চল্য

ফুলবাড়ীতে এক দেশি ছাগলের ৫ বাচ্চা, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি দেশি ছাগলের ৫টি বাচ্চা জন্ম হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি Read more

এখন কী পরিস্থিতি কাশ্মীরের? যা জানা গেল
এখন কী পরিস্থিতি কাশ্মীরের? যা জানা গেল

যুদ্ধবিরতির পর ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক।আজ রবিবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে ব্রিটিশ Read more

‘আলম বিয়ে না করলে আত্মহত্যা করব’ তালতলীতে প্রেমিকার হুমকি
‘আলম বিয়ে না করলে আত্মহত্যা করব’ তালতলীতে প্রেমিকার হুমকি

বরগুনার তালতলীতে প্রেমিকের অন্যত্র বিয়ে করার খবর পেয়ে প্রেমিকের বাড়ি এসে দুই দিন ধরে অনশন করছেন এক তরুণী। বিয়ে না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন