চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন এবং বিএসএফ-৫৬ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ সৌজন্য বৈঠক চলে। চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা মেহেরপুর জেলার ইছাখালি সীমান্ত এলাকার মেইন পিলার ১২৪ এর নিকট শূন্য রেখা বরাবর ভারতীয় অংশে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বিজিবির পক্ষে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান ৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। অপরদিকে বিএসএফের পক্ষে ৫৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী বিনয় কুমার ৮ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করেন।বৈঠকে সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, যৌথ টহল তৎপরতা জোরদারকরণ এবং গোয়েন্দা নজরদারির বিষয়সমূহে বিস্তারিত আলোচনা হয়। সীমান্তকে অধিক সুসংহত ও কার্যকরী করার লক্ষে বিজিবি-বিএসএফ যৌথভাবে কার্যক্রম পরিচালনার বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডারগণ একমত পোষণ করেন। এছাড়াও সীমান্তে দায়িত্ব পালনের ক্ষেত্রে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা ও সীমান্ত সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনার তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের বিষয়ে উভয় ব্যাটালিয়ন কমান্ডারগণ সম্মত হন। সৌজন্য বৈঠক শেষে উভয় ব্যাটালিয়ন কমান্ডার মেইন পিলার ১২৪ নং সহ তৎসংলগ্ন সীমান্ত পিলারসমূহ যৌথভাবে পায়ে হেঁটে পরিদর্শন করেন। এ সময় উভয় পক্ষের স্টাফ অফিসারসহ সংশ্লিষ্ট কোম্পানী কমান্ডারগণ উপস্থিত ছিলেন।  এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর, শাশুড়ি ও শ্যালক আহত
যশোরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর, শাশুড়ি ও শ্যালক আহত

যশোরে জামাইয়ের বিরুদ্ধে শ্বশুর, শাশুড়ি ও শ্যালককে ছুরিকাঘাতে জখমের অভিযোগ উঠেছে।শনিবার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৮ টার দিকে সদর উপজেলার Read more

নিরপরাধ মানুষ হত্যাকারী অভিশপ্ত ও চিরজাহান্নামি
নিরপরাধ মানুষ হত্যাকারী অভিশপ্ত ও চিরজাহান্নামি

ইসলামে বড় অপরাধ ও পাপসমূহের একটি হলো নিরপরাধ মানুষ হত্যা বা খুন। মানুষের হক সম্পর্কিত সবচেয়ে বড় অপরাধ এটি। ইসলামে Read more

মেহেরপুরে র‍্যাব কনস্টেবল মামুনের বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ
মেহেরপুরে র‍্যাব কনস্টেবল মামুনের বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ

মেহেরপুর জেলার গাংনী র‍্যাব ক্যাম্পের কনস্টেবল আব্দুল্লাহ আল মামুনের (বিপি- ৯৭১৮২০৬৪৯৪) বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি, শারীরিক নির্যাতন এবং চাঁদার Read more

শেখ হাসিনার পতনকে ‘ষড়যন্ত্র’ হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে এগােচ্ছে আওয়ামী লীগ
শেখ হাসিনার পতনকে ‘ষড়যন্ত্র’ হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে এগােচ্ছে আওয়ামী লীগ

জুলাই-অগাস্টের আন্দোলনে দমননীতি চালানো ও হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আওয়ামী লীগের অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিত এখনো নেই। এ নিয়ে রাজনীতিতে সমালোচনা Read more

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ৮ শ্রমিক, ২ জনের অবস্থা আশঙ্কাজনক
সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ৮ শ্রমিক, ২ জনের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ইয়ার্ডে দাহ্য তরল পদার্থের আগুনে দগ্ধ হয়ে ৮ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) Read more

ভোটের আগেই বিজয়ী আওয়ামী লীগ, যেভাবে হয়েছিল পাঁচই জানুয়ারির নির্বাচন
ভোটের আগেই বিজয়ী আওয়ামী লীগ, যেভাবে হয়েছিল পাঁচই জানুয়ারির নির্বাচন

জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ১৫৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল ২০১৪ সালে। নির্বাচনের দিন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন