চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।আজ বুধবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রার বরাবর প্রসিকিউশন পক্ষে এই অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। পরে অভিযোগ আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।চব্বিশের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় প্রাণ হারান মোট ২৮ জন। এই ঘটনায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলকে আন্দোলনকারীদের সরাসরি গুলি করতে দেখা যায়।গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া আসামিরা হলেন— বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম, রাফাত বিন আলম মনু, রাশেদুল ইসলাম ও মশিউর রহমান।গত বছর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার, দলীয় ক্যাডার এবং সরকারের অনুগত প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে বলে একাধিক অভিযোগ জমা পড়ে। বর্তমানে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অপরাধের বিচারকাজ চলছে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাশিমপুরে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারক আটক
কাশিমপুরে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারক আটক

গাজীপুরের কাশিমপুরে ভুয়া পুলিশ পরিচয়ে লাল মিয়া নামের এক প্রতারককে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।বুধবার (২৯ মে) দিবাগত রাত আনুমানিক Read more

বাংলাদেশসহ এএফসি নারী এশিয়ান কাপ নিশ্চিত করলো যে ১২ দল
বাংলাদেশসহ এএফসি নারী এশিয়ান কাপ নিশ্চিত করলো যে ১২ দল

এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে প্রথমবারের মতো টিকিট পেয়েছে বাংলাদেশ। আগামী ২০২৬ সালে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। বাংলাদেশ ছাড়াও এ Read more

মহিমান্বিত পবিত্র লাইলাতুল কদর আজ
মহিমান্বিত পবিত্র লাইলাতুল কদর আজ

আজ সোমবার রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর পালিত হবে। এই রাত মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। প্রতিবছর পবিত্র Read more

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই দোকানকে জরিমানা
মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই দোকানকে জরিমানা

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরক্ষণ ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন