আজ ১৬ ডিসেম্বর, বাঙালি জাতির মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রতি বছর ১৬ ডিসেম্বর বিশেষভাবে পালিত হয়। নয় মাস দীর্ঘ এই যুদ্ধের শেষ দিকে যোগ দেয় ভারতীয় সেনাবাহিনী। এ কারণে তারাও বাংলাদেশের বিজয় দিবসকে নিজেদের বিজয় দিবস হিসেবে পালন করে থাকে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ উপলক্ষে সামাজিক মাধ্যম এক্স-এ একটি বিবৃতি দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।এতে বলা হয়েছে, ‘বিজয় দিবস কেবল একটি তারিখ নয় – এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক।বিবৃতিতে আরও বলা হয়, ‘এটি এমন এক বিজয় ছিল যেখানে মুক্তিবাহিনী এবং ভারতীয় সশস্ত্র বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, যা একসাথে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছে চূড়ান্ত স্বাধীনতার দিকে।’পোস্টটি পড়ুন‘এটি এমন এক বিজয় যা ভারতের সামরিক ইতিহাসকে নতুন রূপ দিয়েছে, নতুন করে সাজিয়েছে দক্ষিণ এশিয়ার মানচিত্র এবং এক নতুন জাতির জন্ম দিয়েছে – বাংলাদেশ’, উল্লেখ করা হয় বিবৃতিতে।  এক্স-এ দেয়া ওই পোস্টে বলা হয়েছে, ‘এটি (মুক্তিযুদ্ধ) পাকিস্তানি সেনাবাহিনীর সমগ্র সম্প্রদায়ের ওপর চালানো নৃশংস অত্যাচার, নিপীড়ন এবং নিষ্ঠুরতারও অবসান ঘটায়।’এতে আরও বলা হয়, ‘মাত্র ১৩ দিনে, ভারতীয় সশস্ত্র বাহিনী অসাধারণ সাহস, অটল সংকল্প এবং ব্যতিক্রমী সামরিক দক্ষতা দেখিয়েছে, যার পরিণতি ৯৩ হাজার পাকিস্তানি সৈন্যের আত্মসমর্পণ – যা বিশ্ব ইতিহাসের বৃহত্তম সামরিক আত্মসমর্পণগুলোর মধ্যে একটি।’ সবশেষে বলা হয়েছে, ‘এই দিনটি (১৬ ডিসেম্বর) নিজের বন্ধুদের প্রতি ভারতের আনুগত্যের প্রমাণ এবং তার প্রতিপক্ষদের প্রতি একটি স্পষ্ট বার্তা যে – ভারত যখন ন্যায়ের পক্ষে দাঁড়ায়, বিজয় তখন অনিবার্য।’এদিকে, বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পোস্টে মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন তিনি। এমনকি পোস্টের কোথাও বাংলাদেশের নামই নেননি ভারতের প্রধানমন্ত্রী, বরং বলেছেন ‘ভারতের ঐতিহাসিক বিজয়।’ ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেনীয় ড্রোন হামলায় পুতিনের বাসভবন লক্ষ্যবস্তু করার অভিযোগ রাশিয়ার
ইউক্রেনীয় ড্রোন হামলায় পুতিনের বাসভবন লক্ষ্যবস্তু করার অভিযোগ রাশিয়ার

একটি ইউক্রেনীয় ড্রোন হামলা সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বাসভবনকে লক্ষ্যবস্তু করেছিল বলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন। তবে এ Read more

মালিকানা দ্বন্দ্বে ইউরোপা লিগ থেকে বাদ ক্রিস্টাল প্যালেস
মালিকানা দ্বন্দ্বে ইউরোপা লিগ থেকে বাদ ক্রিস্টাল প্যালেস

ইউরোপের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফার নিয়ম অনুযায়ী, একই মালিকানার অধীনে থাকা দু’টি ক্লাব ইউরোপের কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে Read more

বাবার মরদেহ নিয়ে দুই ঘণ্টার লড়াই শেষে তীরে ফিরল দুই সন্তান
বাবার মরদেহ নিয়ে দুই ঘণ্টার লড়াই শেষে তীরে ফিরল দুই সন্তান

ভোলার চরফ্যাশনের দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় নুরে আলম (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। Read more

কলেজ মাঠে বুনো হাতির হানা, আতঙ্কে শিক্ষার্থী ও স্থানীয়রা
কলেজ মাঠে বুনো হাতির হানা, আতঙ্কে শিক্ষার্থী ও স্থানীয়রা

চট্টগ্রামের আনোয়ারায় আবারও দেখা মিলেছে বন্য হাতির। তবে এবার ধানখেত বা ফসলি জমিতে নয়, সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে হাজির হয় তারা। বুধবার Read more

এবার বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র
এবার বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য এই প্রশংসা করেছে দেশটি। একইসঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে Read more

আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার ৪ আসামিসহ গ্রেফতার ১৬
আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার ৪ আসামিসহ গ্রেফতার ১৬

আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলার ৪ আসামিসহ বিভিন্ন মামলার মোট ১৬ আসামিকে গ্রেফতার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন