দিনের আলো ফুরিয়ে আকাশে অন্ধকার নেমে এসেছে অনেক আগেই। ঘড়ির সময়ও বলে দিচ্ছে তারিখেরও বদল হয়েছে। মাঝরাত তখন ২টা ছুঁই ছুঁই কুয়াশার শীতের রাতে কোথাও কঞ্চি বাঁশ কিংবা পাইপের ডগায় ঝুলছে বাংলাদেশের পরিচয়ের প্রতীক লাল-সবুজের পতাকা।কিশোরগঞ্জ জেলা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে টানানো পতাকা অন্ধকার রাতেও উড়তে দেখা গেছে। সরেজমিনে রাত ২টা থেকে ৪টা অবধি বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, সরকারি স্থাপনাসহ বেসরকারি প্রতিষ্ঠান সমূহে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সবুজের বুকে লাল পতাকা উড়ছে আবার কোথাও অসহায়ের ন্যায় কুয়াশার জলে ভিজছে।জেলা শহরের তারাপাশা এলাকায় অবস্থিত রেলওয়ে স্টেশনে, আল কুরআন একাডেমীতে, গাইটাল আন্ত:জেলা বাস টার্মিনালে, ফার্মের মোড়ে সদর থানা বিএনপি সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেলের আনোয়ারা ল্যাব এন্ড হসপিটালে, সার্কিট হাউস এলাকায় আদর্শ ইউনিক কিন্ডারগার্টেনে, রাকুয়াইল এলাকায় উম্মে কুলসুম মহিলা মাদ্রাসাসহ আরও বিভিন্ন দোকানপাটে পতাকা টানানো অবস্থায় রয়েছে।জাতীয় পতাকা উত্তোলনের সরকারি বিধি অনুযায়ী, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা যাবে। সন্ধ্যার আগেই পতাকা নামিয়ে ফেলতে হবে। বিধান অমান্যকারীকে ২০১০ সালের প্রণীত আইন অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা বা এক বছরের কারাদণ্ড কিংবা উভয়দণ্ডের বিধান রয়েছে।রাতের বেলায় জাতীয় পতাকা ওড়া কর্তৃপক্ষের অজ্ঞতা ও অবহেলা দাবি করে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিজয় দিবসের রাতে জাতীয় পতাকা উত্তোলিত থাকা অবমাননার শামিল। সন্ধ্যার আগে পতাকা নামিয়ে ফেলতে হবে। কোনো অবস্থাতেই রাতে পতাকা টানানো যাবে না। দেশে পতাকা উত্তোলনের নিয়ম অনুযায়ী, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা যাবে। সন্ধ্যার আগেই পতাকা নামিয়ে ফেলতে হবে। যারা এঘটনায় জড়িত তাদের সুষ্ঠু বিচার দাবি করেন তারা।’এ বিষয়ে পৌর ছাত্রলের যুগ্ম আহ্বায়ক অলি উল্লাহ অলি বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বুকের ভেতর যন্ত্রণা হয় তারা নানান ভাবে ৭১ কে ছোট করতে চায়। স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। মাঝরাতেও পতাকা উড়ানোর ঘটনায় নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, লাল-সবুজ দুই রংয়ের এই পতাকার জন্য কত প্রাণ আর কত মা-বোন ইজ্জত দিল আর আজ বিজয়ের দিনে সেই পতাকার অবমাননা রাষ্ট্রদ্রোহিতার শামিল। প্রশাসনের কাছে সুষ্টু বিচারের দাবি করছি। এছাড়াও কিশোরগঞ্জ স্টেশনে অপেক্ষমান যাত্রীরা বিস্ময় প্রকাশ করে বলেন গতকালকের টানানো পতাকা আজ ১৭ ডিসেম্বর ভোরও উড়ছে। পতাকা টানানোর বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলেতে যোগাযোগ করেও কোনো সাড়া মিলেনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ইতিহাসের ৯০ ভাগই মিথ্যা: আমির হামজা
মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ইতিহাসের ৯০ ভাগই মিথ্যা: আমির হামজা

মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের বড় একটি অংশ কল্পকাহিনী বলে মন্তব্য করেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী Read more

টয়লেটের ট্যাংকি থেকে যুবকের লাশ উদ্ধার
টয়লেটের ট্যাংকি থেকে যুবকের লাশ উদ্ধার

বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের পশ্চিম পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকির মধ্য থেকে এক যুবকের Read more

পুঠিয়ায় ভুট্টা ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার
পুঠিয়ায় ভুট্টা ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

রাজশাহীর পুঠিয়ায় ভুট্টার ক্ষেত থেকে সূর্য বেগম (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।সোমবার (২৬ মে) রাত সোয়া Read more

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান
খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান

সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।শুক্রবার (০২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া Read more

ছাত্রসমাজকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে: ফয়জুল করীম
ছাত্রসমাজকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে: ফয়জুল করীম

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর Read more

আশুলিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
আশুলিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা ইন্টারনেট মিলন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন