‎আমি তিন তিনবার হেফজখানায় এসে ফেরত গিয়েছি। সাহস করতে পারেনি এত ছোট ছেলেকে হেফজখানায় কিভাবে দিব। রাতের বেলায় যখন ঘুমাতে যেতাম অঝোরে কান্না করতাম ছেলের জন্য। আজ আমার সেই কান্নার সার্থকতা হয়েছে। আমার ছেলের মাথায় পাগড়ি পরিধানে মনে হচ্ছে বিজয়ের মাসে অন্য এক বিজয় অর্জন আমার। তিনি আরো বলেন, একজন সন্তানকে কোরআনে হাফেজ হিসাবে তৈরি করতে হলে অবশ্যই মা-বাবার মনোবল শক্ত ও ধৈর্য ধরতে হবে। এসব কথা বলেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পন্থিছিলা ইসলামিয়া দাখিল বিজ্ঞান মাদ্রাসার হিফজুল বিভাগের শিক্ষার্থী পাগড়ি পাওয়া আশফাক মুকিতের মা মরিয়ম বেগম। শুধু আশফাক মুকিত নয় একসাথে ২৮ জন কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান করে সম্মাননা দিয়েছেন হেফজ বিভাগ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলবেলা উপজেলার পন্থিছিলা ইসলামিয়া দাখিল বিজ্ঞান মাদ্রাসার প্রাঙ্গণে পাগড়ি প্রদানকে কেন্দ্র করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় পাগড়ি প্রদান অনুষ্ঠানে আসা অভিভাবকরা ছেলেদের এমন কৃতিত্বে উচ্ছ্বসিত হয়। অনুষ্ঠানে মাদ্রাসার সুপার মাওলানা শহিদুল্লাহর সভাপতিত্বে ও হেফজ বিভাগের শিক্ষক হাফেজ শহীদুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অ্যাডক কমিটির সভাপতি এডভোকেট তৌফিক উদ্দিন। অনুষ্ঠানে প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড কামিল এম এ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সেলিম জাহাঙ্গীর। এ সময় তিনি বলেন, একজন কোরআনের হাফেজ পুরো পরিবারের জন্য আল্লাহর অশেষ রহমত ও বরকতের দরজা খুলে দেন। তিনি কোরআনের হেফাজতকারী, আল্লাহর বাণীর বাহক। এ কারণে কোরআনের হাফেজ যেমন মর্যাদাবান তেমনি তার মা-বাবাও পান অনন্য মর্যাদা। যে সন্তানের কণ্ঠে প্রতিদিন কোরআনের আয়াত উচ্চারিত হয়, সেই সন্তানের মা-বাবা কেয়ামতের দিন পাবেন নুরের মুকুট, আলোয় ভরে যাবে তাদের মুখমণ্ডল। পৃথিবীতে তারা যেমন কষ্ট করে সন্তানকে হাফেজ বানিয়েছেন, পরকালে তেমনই আল্লাহ তাদের সম্মানিত করবেন। হাদিসে এই মর্যাদা বারবার উল্লেখ করা হয়েছে, যা হাফেজদের মা-বাবার জন্য এক অনন্য সৌভাগ্যের ঘোষণা। তিনি আরো বলেন, সীতাকুণ্ডের মধ্যে একসাথে ২৮ জন কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান এই প্রথম। আমি আশাবাদী, দেশে ও বিদেশে তারা বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মা-বাবা ও প্রতিষ্ঠানের সম্মান বয়ে আনবে।‎অভিভাবক আক্তার হোসেন বলেন, যখন আমার ছেলেকে হেফজ খানায় দিচ্ছি তখন আমার ছেলে একেবারেই ছোট। রাতের বেলায় চিন্তায় ঘুম আসতো না। ছেলে কি খাচ্ছে কি পড়ছে।‎এ সময় পাগড়ি পাওয়া হাফেজরা বলেন, আমাদের এই সফল কৃতিত্ব আমার মা-বাবা ও শিক্ষকদেরকে উৎসর্গ করলাম।‎এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,মুহাম্মদ হেলাল উদ্দিন, নুর মুহাম্মদ,দেলোয়ার হোসাইন।‎এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাদারীপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর মোল্লারহাট নুরানী হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে হিফজুল কুরআন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার Read more

দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভোটার যে দুই আসনে
দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভোটার যে দুই আসনে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক ভোটার তালিকা পর্যালোচনায় সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে। আর সবচেয়ে কম ভোটার ঝালকাঠি-১ আসনে।গাজীপুর-২ Read more

নেত্রকোনায় হাম আক্রান্ত ১২ জন শিশু, আশঙ্কাজনক একজন শিশু
নেত্রকোনায় হাম আক্রান্ত ১২ জন শিশু, আশঙ্কাজনক একজন শিশু

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে হাম রোগের সংক্রমণ। গত এক সপ্তাহে জেলায় অন্তত ১২ জন শিশু এই রোগে আক্রান্ত হয়েছে বলে Read more

স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আর নেই
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আর নেই

চলে গেছেন স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি Read more

সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

প্রশাসনে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৬৪ জন সহকারী সচিব। তাদের এ পদোন্নতি দিয়ে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জনপ্রশাসন Read more

টঙ্গীতে আলোচিত শিশু আলিফকে ৪৮ ঘন্টায় উদ্ধার করলো পুলিশ
টঙ্গীতে আলোচিত শিশু আলিফকে ৪৮ ঘন্টায় উদ্ধার করলো পুলিশ

গাজীপুরের টঙ্গী থেকে অপহৃত সাড়ে চার বছরের শিশু আলিফকে মামলা রুজু হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন