ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এবং বিচার বিভাগ যেন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে। তাই আগামী ৫ মে আদালত চত্বরে বা রাস্তায় ভিড় না করার জন্য আমি নাগরিকদের প্রতি অনুরোধ করছি। বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদ ফিরে পাওয়ার দাবিতে দায়েরকৃত মামলার বিষয়ে শনিবার (০৩ মে) সকালে বরিশাল প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ফয়জুল করিম বলেন, ঢাকা ও চট্টগ্রামে যদি মেয়র পদ ফিরে পেতে পারে তাহলে বরিশালেও দেয়া উচিৎ। কারণ দেশের সকল আইন সবার জন্য সমান। ২০২৩ সালের সিটি নির্বাচনে আওয়ামী সরকারের সমর্থিত নৌকার প্রার্থীকে অবৈধভাবে ভোট চুরির মাধ্যমে নির্বাচন কমিশন ও সরকার মেয়র পদে বসিয়েছিলো। ওই সময় কেন্দ্র দখল থেকে শুরু করে এমন কোন কাজ নেই যে তারা করেনি। তাই সেই ফ্যাসিস্ট সরকারের পতনের পর অবৈধ মেয়র পলায়নে বরিশালের মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। এ কারণে আরো দুই সিটির নিয়ম অনুসারে বরিশাল আদালতে হাতপাখা প্রতীকের প্রার্থীর নির্বাচনে বিজয়ীর আদেশের জন্য দায়েরকৃত মামলার সুসম নিয়ম ঘটবে এমনটাই আশা করছি। সংবাদ সম্মেলনে মুফতি ফয়জুল করীম আরও বলেন, নির্বাচন বাতিল নয়; জনগণের ভোটের প্রতিফলন চাই। হাতপাখার পক্ষে বিপুল ভোট ছিল কিন্তু প্রশাসন ও সরকারি বাহিনীর সহায়তায় তা ছিনিয়ে নেওয়া হয়েছে।  উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিল করে হাতপাখা মার্কার প্রার্থী হিসেবে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে বিজয়ী ঘোষণার দাবিতে গত ১৭ এপ্রিল বরিশাল নির্বাচন ট্রাইব্যুনালে একটি আবেদন করা হয়। একইভাবে মেয়র ঘোষণার দাবিতে একই আদালতে আবেদন করেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আপাতত বন্ধ হচ্ছে না ভয়েস অব আমেরিকা
আপাতত বন্ধ হচ্ছে না ভয়েস অব আমেরিকা

যুক্তরাষ্ট্র সরকারের তত্ত্বাবধানে পরিচালিত আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা (ভিওএ) এখনই বন্ধ হচ্ছে না। ট্রাম্প প্রশাসন এই সংস্থার বাজেট কমিয়ে Read more

ডাকসু নির্বাচনের প্রচার শুরু আজ থেকে, দুজনের প্রার্থিতা বাতিলের সুপারিশ
ডাকসু নির্বাচনের প্রচার শুরু আজ থেকে, দুজনের প্রার্থিতা বাতিলের সুপারিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু আজ। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রচার চালাতে Read more

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড
দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সামরিক আইন জারি করার চেষ্টার Read more

ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২
ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২

নওগাঁর ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ ২ জনকে আটক করেছে র‍্যাব।সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার হরিতকীডাঙা এলাকার রাস্তায় অভিযান চালিয়ে ২৫ কেজি Read more

আমাগীকাল শুরু এইচএসসি পরীক্ষা, মানতে হবে ১০ নির্দেশনা
আমাগীকাল শুরু এইচএসসি পরীক্ষা, মানতে হবে ১০ নির্দেশনা

আগামীকাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের Read more

ক্যান্সার আক্রান্ত শিশু ইয়াফি’র বাঁচার আকুতি
ক্যান্সার আক্রান্ত শিশু ইয়াফি’র বাঁচার আকুতি

আল্লাহ্, আমার রোগ সারিয়ে দাও। আমি কষ্ট পাচ্ছি, আমি বাঁচতে চাই। আল্লাহ আমাকে বাঁচাও! প্রতিদিন অন্তত দশবার আযান দিতে দিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন