হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ আগস্ট) সকালে উপজেলার বাংলাবাজার জাঙ্গালিয়া মাঠে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়।সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও করগাও ইউনিয়নের সাধারণ সম্পাদক মুস্তাহিদ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘বিগত সরকারের আমলে জনগণের টাকা পাচার করে কানাডা, দুবাই, মালয়েশিয়ায় ঘরবাড়ি করা হয়েছে। আমরা চাই না, সেইরকম সুযোগ আর কেউ পাক। সেজন্য সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।’বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাখাওয়াত হাসান জীবন, সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, মিফতা সিদ্দিকী, সাবেক এমপি শেখ সুজাত মিয়া, যুক্তরাষ্ট্রের শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট নুরুল ইসলাম, হাজী এনামুল হক, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরীসহ আরও অনেকেই।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বালিয়াড়ির অর্ধশতাধিক দোকানপাট গুঁড়িয়ে দিল প্রশাসন
বালিয়াড়ির অর্ধশতাধিক দোকানপাট গুঁড়িয়ে দিল প্রশাসন

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বালিয়াড়ি দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। রবিবার (১২ Read more

রাঙামাটি মেডিকেল কলেজে মনিরের নামে হল করার দাবি
রাঙামাটি মেডিকেল কলেজে মনিরের নামে হল করার দাবি

রাঙামাটি মেডিকেল কলেজের একটি হল 'শহীদ' মনিরের নামে নামকরণ করাসহ তার পরিবারকে সরকারি চাকরি দেওয়া ও পুনর্বাসন করার দাবিতে মানববন্ধন Read more

গভীর রাতে ছেলেকে গ্রেফতার, আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু
গভীর রাতে ছেলেকে গ্রেফতার, আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে মারামারির মামলায় সুমন সরদার (৩৫) নামে এক আসামিকে বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিলেন পুলিশের সদস্যরা। এ সময় Read more

বাঘায় প্রেমিকের কাছে চিঠি লিখে নববধূর আত্মহত্যা
বাঘায় প্রেমিকের কাছে চিঠি লিখে নববধূর আত্মহত্যা

রাজশাহীর বাঘা উপজেলায় কনের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়ায় প্রেমিকের কাছে চিঠি লিখে আত্মহত্যা করেছেন এক নববধু। এ ঘটনায় এলাকায় ব্যাপক Read more

আমি পালাইনি বাসাতেই আছি, আত্মসমর্পণ করব: ডন
আমি পালাইনি বাসাতেই আছি, আত্মসমর্পণ করব: ডন

মাত্র চার বছরের অভিনয়জীবনে ঢালিউডে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন সালমান শাহ। ক্ষণজন্মা নায়ক হিসেবে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে Read more

রাস্তার পাশে বাজারের ব্যাগে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার
রাস্তার পাশে বাজারের ব্যাগে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

কিশোরগঞ্জে রাস্তার পাশে ঘাসের জমির ঝুপড়ির ভেতর বাজারের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (০৩ সেপ্টেম্বর) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন