পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীকে ছুরিকাঘাতের ঘটনার পরে স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পানপট্টি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তুলারাম গ্রামে মিজান মিয়ার ঘেরের পাড়ে একটি কাউপলা গাছের ডালের সাথে গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। এ সময় তার মুখমন্ডলে রক্তাক্ত দাগ ও বাম হাতের একটি আঙুলের নখ ভাঙা ছিল। নিহতের নাম আলামিন গাজী (৪৫)। তিনি বাগেরহাট জেলার রামপাল উপজেলার কালেখারবেড় গ্রামের মিজান গাজীর পুত্র। কাজের সূত্রে তিনি গলাচিপার পানপট্টি এসে বসবাস শুরু করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে আলামিন গলাচিপার পানপট্টির স্থানীয় বাসিন্দা আলম মিয়ার ছেলে নিক্সনের গরুর খামারে কাজ করতে আসেন। সেখানে কাজ করা অবস্থায় তার পরিচয় হয় পানপট্টি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জলিল মিস্ত্রীর (বিশ্বাস) মেয়ে নাজমা বেগমের (৪৮) সাথে। সে বাঁশতলা এলাকায় বসবাস করতেন ও মুরগির ফার্ম পরিচালনা করতেন। সেখান থেকে আলামিনের সাথে পরিচয় থেকে প্রেম, পরে দুই মাস আগে তাদের বিয়ে হয়। নাজমার আগেও দুটি বিয়ে হয়েছিল। তাদের সে নিজেই ডিভোর্স দেয়। প্রথম স্বামীর ঘরে তার এক ছেলে সজল (২২) ও এক মেয়ে তুলি (১৮) রয়েছে। ছেলে সজল মায়ের নতুন স্বামী আলামিনের জন্য একটি অটোরিকশা কিনে দেন, যা চালিয়েই সংসার চলছিল তাদের।স্থানীয়রা আরও জানান, গত সোমবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলামিন স্ত্রী নাজমাকে বেড়ানোর কথা বলে অটোরিকশা নিয়ে বাঁশতলা এলাকায় যায়। কাজী বাড়ির সামনের রাস্তায় গেলে সেখানে নাজমার পেটে ছুরিকাঘাত করে তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত নাজমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে ঘটনার পর থেকে আলামিন নিখোঁজ ছিলেন। তার চালানো অটোরিকশা পানপট্টি বোয়ালিয়া বেড়িবাঁধ এলাকায় বৈদ্যুতিক খুঁটির সাথে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরদিন সকালে শামিম মৃধা বাড়ির পাশে মিজান মিয়ার ঘেরপাড়ে কাউপলা গাছের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা মরদেহ উদ্ধার করে।গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে সোমবার সন্ধ্যায় পারিবারিক কলহে স্ত্রীর পেটে ছুরিকাঘাত করে আলামিন। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরে মঙ্গলবার সকালে গাছের সাথে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আলামিনের পরিবার খবর দেয়া হয়েছে, তারা খুলনা থেকে আসছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাপলা প্রতীকের জন্য ইসি পুনর্গঠনের আন্দোলনে যাবে এনসিপি: সারজিস
শাপলা প্রতীকের জন্য ইসি পুনর্গঠনের আন্দোলনে যাবে এনসিপি: সারজিস

নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচন কমিশন অনেক জায়গা থেকে স্বেচ্ছাচারিতা করছে Read more

পাকুন্দিয়া ব্রহ্মপুত্র নদের ঘাটে স্নানোৎসবে লাখো পুণ্যার্থীর ঢল
পাকুন্দিয়া ব্রহ্মপুত্র নদের ঘাটে স্নানোৎসবে লাখো পুণ্যার্থীর ঢল

৩ শতাধিক বছরের পুরনো ব্রহ্মপুত্র নদীর ঘাটে স্নানোৎসবে লাখো পুণ্যার্থীর ঢল নেমেছে। হাজারো নারী-পুরুষের ভিড়ে নদীর আশপাশ জনসমুদ্রে পরিণত হয়। Read more

ফ্যাসিস্টকে জায়গা দিয়ে ভারত নিজেদেরও ফ্যাসিস্ট প্রমাণ করেছে: দুদু
ফ্যাসিস্টকে জায়গা দিয়ে ভারত নিজেদেরও ফ্যাসিস্ট প্রমাণ করেছে: দুদু

ভারত একজন ফ্যাসিস্টকে জায়গা দিয়ে নিজেদেরকেও ফ্যাসিস্ট প্রমাণ করেছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র Read more

যে কারণে দিতি ‘বাবা’ ডাকতেন নায়ক রাজ্জাককে
যে কারণে দিতি ‘বাবা’ ডাকতেন নায়ক রাজ্জাককে

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। গ্ল্যামার ও অভিনয় দক্ষতার সমন্বয়ে তিনি হয়ে উঠেছিলেন দর্শকের প্রিয় মুখ। Read more

হানিমুনের বদলে ‘বাডিমুন’ ট্রেন্ডে বিজয়-রাশমিকা
হানিমুনের বদলে ‘বাডিমুন’ ট্রেন্ডে বিজয়-রাশমিকা

সাধারণত তারকাদের ব্যক্তিগত জীবন সবসময়ই ভক্ত-অনুরাগীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। বিশেষ করে বিয়ে ও মধুচন্দ্রিমা নিয়ে কৌতূহল থাকে তুঙ্গে। সাধারণত জাঁকজমকপূর্ণ Read more

মুন্সীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
মুন্সীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্রদল।সোমবার (২১ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন