নেপালে বিক্ষোভকারীদের দেওয়া আগুনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর নিহত হয়েছেন।সংবাদমাধ্যম খবরহাব জানায়, মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) আন্দোলনকারীরা তার বাড়িতে ঢুকে আগুন দেয়। ওই সময় সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী ঘরের ভেতর ছিলেন।দাল্লু নামের ওই এলাকায় অবস্থিত বাড়িতে শতশত মানুষ প্রবেশ করেন। ওই সময় বাড়িটি ঘিরে ফেলে তাতে আগুন দেন তারা। তখন ভেতরে আটকা পড়েন রাজ্যলক্ষ্মী চিত্রকর।তাকে উদ্ধার করে কীর্তিপুর বার্ন হাসপাতালে নেওয়া হয়। ওই সময় তার অবস্থা বেশ গুরুতর ছিল। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।গতকাল সোমবার ১৯ বিক্ষোভকারী নিহত হওয়ার পর আজ মঙ্গলবার সকাল থেকে সহিংস হয়ে পড়েন আন্দোলনকারীরা। তাদের আন্দোলনের তীব্রতা বাড়লে কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হন।এরপর সহিংসতার মাত্রা আরও বেড়ে যায়। বিক্ষোভকারীরা পার্লামেন্টের মূল ভবনে আগুন দেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাড়িতে গিয়ে গিয়ে তাদের খুঁজে মারধর করেন। বেশিরভাগ মন্ত্রীর বাড়িই পুড়িয়ে দেওয়া হয়েছে।এছাড়া কেপি শর্মা ওলির পৈতৃক বাড়িতেও আগুনের ঘটনা ঘটেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের ২৮৪ রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশ ৩ উইকেটে জয়লাভ করেছে। ওপেনার জাওয়াদ আবরার ৯৬ Read more

ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হওয়ার তথ্য নেই, বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হওয়ার তথ্য নেই, বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে— এমন গোয়েন্দা তথ্য বা মূল্যায়ন ব্রিটিশ সরকারের কাছে নেই। আজ সোমবার সাংবাদিকদের Read more

৪০০ আসনের মধ্যে ৩০০ আসন জিতে সরকার গঠন করবে এনসিপি: পাটওয়ারী
৪০০ আসনের মধ্যে ৩০০ আসন জিতে সরকার গঠন করবে এনসিপি: পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘নিবন্ধন পাওয়ার পর এনসিপির নেতৃত্বে আগামী সরকার গঠন হবে। আগামী Read more

বরিশালে ৫৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান
বরিশালে ৫৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশালে ৫৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা বিষয়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন