প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পরও শান্ত হয়নি নেপাল। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) জেন জিদের তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন তিনি। সর্বশেষ খেবর অনুযায়ী, তিনি নিজ দেশ ছেড়ে দুবাইয়ে পাড়ি জমানোর পরিকল্পনা করছেন।প্রধানমন্ত্রীর পদত্যাগের আগে পার্লামেন্ট ভবন, রাজনৈতিক দলের কার্যালয়, মন্ত্রীদের বাড়ি-ঘরসহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করতে দেখা যায় বিক্ষোভকারীদের। তিনি পদত্যাগের পরও এ অগ্নিসংযোগ অব্যাহত আছে।এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগদেল। তিনিসহ দেশটির অন্যান্য সরকারি কর্মকর্তারা একটি বিবৃতি দিয়েছেন।এতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সেনাপ্রধানসহ অন্যরা বলেন, “প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগপত্র যেহেতু গৃহীত হয়েছে। আমরা সব নাগরিককে শান্ত থাকা এবং আরও প্রাণহানিও সম্পদের ধ্বংস এড়ানোর আহ্বান জানাচ্ছি। আমরা সব পক্ষকে রাজনৈতিক সংলাপের মাধ্যমে একটি দ্রুত ও শান্তিপূর্ণ পথ বেছে নেওয়ার আহ্বান জানাচ্ছি।”পদত্যাগের পর এখন দেশ ছাড়ার চেষ্টা করছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্ম। এ ক্ষেত্রে সেনাবাহিনীর সহায়তা চেয়েছেন প্রবীণ এ রাজনীতিবিদ।ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর কেপি শর্মাকে ক্ষমতা ছাড়তে বলেন সেনাপ্রধান অশোক রাজ সিগদেল। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, কেপি শর্মা সেনাপ্রধানকে পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। তবে সেনাপ্রধান জানান, শুধুমাত্র পদত্যাগ করলেই তিনি দায়িত্ব নেবেন।এরপর তিনি দেশ থেকে নিরাপদে চলে যাওয়ার জন্য সহায়তা চান। নেপালি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চিকিৎসার কথা বলে কেপি শর্মা দুবাইয়ে চলে যেতে পারেন। তার জন্য হিমালয়া এয়ারলাইন্সের একটি বিমান প্রস্তুত করে রাখা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ২ হাজার টাকা
মেঘনায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ২ হাজার টাকা

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রি এবং ওজনে কারচুপির অভিযোগে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারের ‘হাসি-খুশি মিষ্টান্ন ভাণ্ডার’কে দুই হাজার Read more

ধর্মীয় স্বাধীনতা কমেছে বাংলাদেশে: মার্কিন সংস্থার প্রতিবেদন
ধর্মীয় স্বাধীনতা কমেছে বাংলাদেশে: মার্কিন সংস্থার প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন ইউএসসিআইআরএফ দাবি করেছে, গত এক বছরে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা কমেছে। চলতি বছরের মে মাসে বাংলাদেশে ইউএসসিআইআরএফের Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতার ১
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে পৃথক পৃথক স্থান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের Read more

বয়সসীমা ছাড়াই নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক
বয়সসীমা ছাড়াই নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক

বেসরকারি আর্থিকপ্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক লিমিটেডে ‘অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে Read more

রাজধানীতে তিন সমাবেশ ঘিরে নিয়োজিত ১৪ হাজার পুলিশ
রাজধানীতে তিন সমাবেশ ঘিরে নিয়োজিত ১৪ হাজার পুলিশ

ঢাকায় ৩ সমাবেশকে ঘিরে নিরাপত্তা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ পরিস্থিতিতে যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন