ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা বিএনপি’র সম্মেলনে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মির্জা ফয়সল আমিনের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় উপজেলার শীর্ষ দুই বিএনপি নেতাকে বহিস্কার করেছে দলটি।মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৮টায় বিএনপির ভেরিফাইড ফেসবুক পেইজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।বহিস্কৃত বিএনপি’র দুই নেতা হলেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আলম ও সাবেক সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবুর রহমান।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ১২ জুলাই ২০২৫ তারিখে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে হানাহানি ও সংঘাতের ঘটনা সংঘটিত হয়। ঠাকুরগাঁও জেলাধীন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট মোঃ সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টি এম মাহবুবুর রহমান এ ধরণের হিংসাত্মক ও অশোভন আচরণের সাথে জড়িত থাকায় তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।’এর আগে গত ১২ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সম্মেলনের দিন সমিউদ্দীন স্মৃতি কলেজ মাঠে ফলাফল প্রকাশের পর বাড়ীতে ফেরার সময় হামলার শিকার হন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মির্জা ফয়সল আমিন। এ সময় তাকে বহন করা গাড়ী ভাঙচুর করে দুর্বৃত্তরা।পরদিন ১৩ জুলাই বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী সংবাদ সম্মেলন করে সম্মেলনের ফলাফল স্থগিত করেন। ওই দিনেই জেলা বিএনপি সভা ডেকে ঘটনা দুই নেতাকে বহিস্কারের সুপারিশ কেন্দ্রে পাঠায় জেলা বিএনপি।বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার জানান, গত ১২ জুলাই সম্মেলনকে কেন্দ্র করে হানাহানি ও সংঘাতের ঘটনায় কোন পক্ষ থানায় অভিযোগ দায়ের করেননি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপিতে বাকস্বাধীনতা ‘শর্তসাপেক্ষ’: কথা বলেই বিপাকে দুই নেতা!
বিএনপিতে বাকস্বাধীনতা ‘শর্তসাপেক্ষ’: কথা বলেই বিপাকে দুই নেতা!

দলের স্বার্থের পরিপন্থী এবং মর্যাদাহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস-চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারকে Read more

৪ বছরের সম্পর্ক ভেঙে গেছে, কাঁদছেন অভিনেত্রী সামিরা মাহি
৪ বছরের সম্পর্ক ভেঙে গেছে, কাঁদছেন অভিনেত্রী সামিরা মাহি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। প্রেমিক সাদাত শাফি Read more

বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুভেচ্ছা জানিয়েছেন।বুধবার (২৫ মার্চ) ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় Read more

হল ছাড়ার নির্দেশনাকে প্রত্যাখ্যান করে ছয় দফা দাবি বাকৃবি শিক্ষার্থীদের
হল ছাড়ার নির্দেশনাকে প্রত্যাখ্যান করে ছয় দফা দাবি বাকৃবি শিক্ষার্থীদের

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের চলমান কম্বাইন্ড ডিগ্রির আন্দোলনে গতকাল (রোববার) আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে কতিপয় Read more

ঢাকা মেডিকেলে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী
ঢাকা মেডিকেলে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিয়েছেন প্রিয়া নামে এক নারী। নবজাতকদের মধ্যে ৩ জন ছেলে ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন