ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপি পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। জনগণ আর কোনো চোর, ডাকাত, চাঁদাবাজকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে না।’বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভাটি আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঝিকরগাছা উপজেলা শাখা।মুফতি ফয়জুল করীম বলেন, ‘দক্ষিণাঞ্চলের মানুষ যারা বিএনপিকে বছরের পর বছর ভোট দিয়েছে, আজ তারাই সবচেয়ে বেশি উপেক্ষিত। বিএনপি শুধু জিয়াউর রহমানের আদর্শের কথা বলে মানুষকে ধোঁকা দিয়েছে। খালেদা জিয়ার আমলে তিনবার ও পরবর্তীতে আরও দুইবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বিএনপি। আদর্শ বিক্রি করে ক্ষমতায় গিয়ে জনগণের জন্য কিছুই করতে পারেনি তারা।’জনসভায় তিনি আরও বলেন, ‘ধানের শীষ, নৌকা, লাঙ্গল—সব প্রতীকই গরিবের, কিন্তু যারা এগুলো নিয়ে নির্বাচন করে তারা কেউ গরিব নয়। ধানের শীষের প্রার্থী ধান কাটতে পারে না, নৌকার প্রার্থী নৌকা চালাতে পারে না, লাঙ্গলের প্রার্থী চাষ জানে না। কিন্তু হাতপাখা ঘোরাতে জানে সবাই। এই প্রতীক হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবার—যেখানে কারেন্ট ফেল করে, হাতপাখা ফেল করে না।’মুফতি ফয়জুল করীম বলেন, ‘হাতপাখার বিজয় মানেই জাতির শান্তি ও কল্যাণের বিজয়। জনগণ আজ পরিবর্তন চায়, পিআর পদ্ধতিতে নিরপেক্ষ নির্বাচন চায়, গণহত্যার বিচার চায়। সেই পরিবর্তনের ডাকেই আজকের এই গণঅভুান।’সভায় উপস্থিত অন্যান্য নেতারা ঝিকরগাছা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আবদুল কাদের-এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, দলের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শোয়াইব হোসেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, যশোর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আজিজুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করীম আবরার, ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সভাপতি মিয়া আবদুল হালিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সরদার প্রমুখ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আছেন মাদুরো, নেওয়া হচ্ছে নিউইয়র্ক
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আছেন মাদুরো, নেওয়া হচ্ছে নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে আটক হওয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাম মাদুরো ও তার স্ত্রী যুদ্ধজাহাজে আছেন। তাদের নিউইয়র্কে আনা হচ্ছে। সংবাদমাধ্যম ফক্স Read more

আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়র প্রার্থী মামদানি, চটেছেন ইহুদি ধর্মগুরুরা
আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়র প্রার্থী মামদানি, চটেছেন ইহুদি ধর্মগুরুরা

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র নির্বাচনে আগাম ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। তবে, এই মুসলিম প্রার্থীর বিরুদ্ধে উঠে পড়ে Read more

সহিংসতা বন্ধে দেবীগঞ্জে কর্মশালা, চালু হলো ৯৯৯ কর্নার ও অভিযোগ বক্স
সহিংসতা বন্ধে দেবীগঞ্জে কর্মশালা, চালু হলো ৯৯৯ কর্নার ও অভিযোগ বক্স

পঞ্চগড়ে কিশোর-কিশোরী ও নারীর প্রতি সহিংসতা রোধে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। বুধবার (৯ এপ্রিল) প্রথমবারের মতো জেলার দেবীগঞ্জ Read more

ভালুকায় ইউএনও’র হাত ধরে পরিত্যক্ত এলাকা বাণিজ্যিক চত্বরে রূপান্তর
ভালুকায় ইউএনও’র হাত ধরে পরিত্যক্ত এলাকা বাণিজ্যিক চত্বরে রূপান্তর

ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বহুদিনের পরিত্যক্ত ও নোংরা স্থানকে রূপান্তর করা হয়েছে একটি আধুনিক বাণিজ্যিক এলাকায়। উপজেলার নির্বাহী কর্মকর্তা Read more

‘সন্ত্রাসীদের কাজের দায় দেশ বা নাগরিকদের ওপর চাপানো ঠিক নয়’
‘সন্ত্রাসীদের কাজের দায় দেশ বা নাগরিকদের ওপর চাপানো ঠিক নয়’

ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের রেশ বরাবরই গিয়ে পড়ে দুই দেশের বিনোদন অঙ্গনে। বিশেষ করে পাকিস্তানি শিল্পীদের ওপর চাপ বাড়ে প্রতিবারই। ২০১৬ সালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন