রাজধানী ঢাকা ও আশপাশের আকাশ আজ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর সকাল থেকেই বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় গুমোট অবস্থাও বিরাজ করতে পারে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, আজ আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১০ মিলিমিটার।আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়িতে ইয়াবাসহ আটক ১
খাগড়াছড়িতে ইয়াবাসহ আটক ১

খাগড়াছড়িতে ৮শ পিস ইয়াবাসহ মো. মোশাররফ হোসেন জুয়েল (৩৭) নামক একজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে মাদক Read more

কর্তৃপক্ষের বিরুদ্ধে ডাকসু-জাকসুতে জালিয়াতির অভিযোগ রিজভীর
কর্তৃপক্ষের বিরুদ্ধে ডাকসু-জাকসুতে জালিয়াতির অভিযোগ রিজভীর

অনিয়ম জালিয়াতি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু-জাকসুতে একটি নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির Read more

১৭ ডিসেম্বর: নামাজের সময়সূচি
১৭ ডিসেম্বর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ২ পৌষ ১৪৩২ বাংলা, ২৫ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকারনামাজের Read more

এবার জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ৪ প্যানেলের
এবার জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ৪ প্যানেলের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন চারটি প্যানেলের Read more

গাজায় একদিনে নিহত ৭৬, মোট প্রাণহানি প্রায় ৬২ হাজার ৯০০
গাজায় একদিনে নিহত ৭৬, মোট প্রাণহানি প্রায় ৬২ হাজার ৯০০

মঙ্গলবার সন্ধ্যা থকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন কমপক্ষে ৭৬ জন Read more

বিজয়নগরে মাদক ও বাইকসহ যুবক গ্রেফতার
বিজয়নগরে মাদক ও বাইকসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২ মে) রাত আনুমানিক ২টায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তারমুড়া কেন্দ্রিয় জামে মসজিদ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন