বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বর্তমানে নির্বাচন, দেশ ও গণতন্ত্র নিয়ে একটি গভীর ষড়যন্ত্র চলছে। তবে এই ষড়যন্ত্র দেশের জন্য নয়, এটি শেখ হাসিনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তারেক রহমানকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপির নেতাকর্মীদের আরো বেশি সচেতন হয়ে ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রায়পুর উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলনে তিনি এসব কথা বলেন। রায়পুর সরকারি মার্চেন্ট একাডেমি মাঠে অনুষ্ঠিত সভায় মাহবুবের রহমান শামীম বক্তব্যে বলেন, ‘বিগত ১৬-১৭ বছর ধরে বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সংগ্রাম করে আসছে। যদিও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরেও গণতন্ত্র সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়নি, তবুও এই যুদ্ধে বিএনপিই একমাত্র সক্রিয় রাজনৈতিক দল।’তিনি আরও বলেন, ‘আগামী দিনগুলোতে গণতন্ত্র এবং নির্বাচন নিশ্চিত করতে বিএনপিকে আরও দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ আন্দোলন চলতেই থাকবে।’সম্মেলনের সভাপতিত্ব করেন রায়পুর পৌরসভা বিএনপির সভাপতি এবিএম জিলানী এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু। উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা আহ্বায়ক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। এছাড়া বিশেষ অতিথি ছিলেন শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজান, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাছিবুর রহমান এবং বিএনপি নেতা এডভোকেট হারুনুর রশিদ বেপারি প্রমুখ। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একনেকে প্রায় ৯ হাজার কোটি টাকার ১৭ প্রকল্পের অনুমোদন
একনেকে প্রায় ৯ হাজার কোটি টাকার ১৭ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৭টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৮ হাজার Read more

ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই সমতার ভিত্তিতে: মির্জা ফখরুল
ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই সমতার ভিত্তিতে: মির্জা ফখরুল

গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু সেটা হতে হবে সমতার ভিত্তিতে Read more

মিরসরাইয়ে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩
মিরসরাইয়ে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতা মাষ্টার জাহিদ ও জহির নামে দুজন আহত হয়েছেন। এছাড়াও হামলা Read more

নতুন করে লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের
নতুন করে লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের

মিয়ানমারের জান্তা সরকার এবং বিদ্রোহীদের মধ্যে ক্রমবর্ধমান সশস্ত্র সংঘাতের কারণে ২০২৩ সালের নভেম্বর থেকে পালিয়ে আসা ১ লাখ ১৩ হাজারের Read more

মুন্সিগঞ্জে জসিম নায়েব হত্যার আসামি গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
মুন্সিগঞ্জে জসিম নায়েব হত্যার আসামি গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

মুন্সিগঞ্জ সদরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত জসিম নায়েব (৩৩) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০ মার্চ) Read more

ভাঙ্গুড়ায় ব্যস্ততা বেড়েছে ছাতা কারিগরদের
ভাঙ্গুড়ায় ব্যস্ততা বেড়েছে ছাতা কারিগরদের

জ্যৈষ্ঠের শেষে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ছাতা বিক্রেতা ও কারিগরদের ব্যস্ততা বেড়েছে। ঋতু পরিক্রমায় এখন চলছে জ্যৈষ্ঠ মাস। অবিরাম বৃষ্টি না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন