ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে অজ্ঞাত গাড়ির চাপায় চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়ির হেলপার গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে মহাসড়কের গজারিয়ার মধ্যমকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বাউশিয়া এলাকার নিউহোপ ফিড ইন্ডাস্ট্রির একটি নসিমন গাড়িতে করে মুরগির খাবার নিয়ে ঢাকা মুখী লেনে উল্টো পথে চরচাষি যাচ্ছিলেন চালক ও তার সহযোগী। এ সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে নসিমনে থাকা দুইজনই গুরুতর আহত হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা নেওয়ার পথে চালক মো. রুবেল (২৫) মারা যান। রুবেল ভবেরচর ইউনিয়নের চরপাথালিয়া গ্রামের মহিউদ্দিনের ছেলে। আহত হেলপার মো. সুমন (৩০) বাউশিয়া ইউনিয়নের টেকপাড়া গ্রামের আ. বাতেনের ছেলে, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ শওকত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাত্ক্ষণিক ঘটনাস্থলে পুলিশ যায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। ঘাতক গাড়ি শনাক্তে কাজ চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির শোভাযাত্রা
ধামইরহাটে পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির শোভাযাত্রা

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা দলীয় কার্যালয় Read more

চট্টগ্রামে হচ্ছে না এবারের বিপিএল
চট্টগ্রামে হচ্ছে না এবারের বিপিএল

এবারের বিপিএলে চট্টগ্রামে কোনো খেলা হচ্ছে না। আগের সূচি অনুযায়ী আগামী ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে খেলা শুরু হওয়ার কথা ছিল, Read more

‘বিজয়ের পর ৩ কাজ’, ছাত্রশিবিরের অফিসিয়াল পেজে স্ট্যাটাস
‘বিজয়ের পর ৩ কাজ’, ছাত্রশিবিরের অফিসিয়াল পেজে স্ট্যাটাস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঘোষিত ৮টি ভোটকেন্দ্রের ১৮টি হলের ফল ঘোষণা করা হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের Read more

রাখাইনে আরও বাস্তুচ্যুতি বন্ধে মানবিক চ্যানেল স্থাপনের আহ্বান প্রধান উপদেষ্টার
রাখাইনে আরও বাস্তুচ্যুতি বন্ধে মানবিক চ্যানেল স্থাপনের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মিয়ানমারের রাখাইন রাজ্যে মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য একটি মানবিক চ্যানেল স্থাপনের আহ্বান জানিয়েছেন যাতে Read more

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গবি শিক্ষার্থীর মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গবি শিক্ষার্থীর মৃত্যু

গণ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী তীর্থজিৎ রায়(২১) ডেঙ্গু ও জন্ডিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোররাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন