গাজীপুরের সাবেক মন্ত্রী ও সাবেক মেয়র আলহাজ্ব অধ্যাপক এম. এ মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির উদ্দেশ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুর করিম রনি। আগামীকাল সোমবার (২৮ এপ্রিল) গাজীপুরর মহানগর যুবদরের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।   সকাল ১১ টায় গাজীপুর রাজবাড়ী রোড মহানগর বিএনপির কার্যালয়ে এই  কার্যক্রম চলবে।পূবাইল থানা বিএনপির আয়োজনে- মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে বেলা সাড়ে ১২ টায় । এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, বিশেষ অতিথি হিসেবে থাকবেন গাজীপুর মহানগর বিএনপির সাধারন সম্পাদক, এম মঞ্জুরুল করিম রনি ।দুপুর ১টায় কাশিমপুর থানা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন অনুষ্ঠিত হবে।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর মহানগর  বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, বিশেষ অতিথি হিসেবে থাকবেন গাজীপুর মহানগর বিএনপির সাধারন সম্পাদক, এম মঞ্জুরুল করিম রনি। গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে দুপুর ২টা ৩০ মিনিটে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, বিশেষ অতিথি হিসেবে থাকবেন গাজীপুর মহানগর বিএনপির সাধারন সম্পাদক, এম মঞ্জুরুল করিম রনি। বাদ আসর সালনায় গাজীপুর মহানগর বিএনপি নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা গাজীপুরের মাটি ও মানুষের নেতা, সাবেক মন্ত্রী ও সাবেক মেয়র মরহুম অধ্যাপক এম এ মান্নানের কবর জিয়ারত করবেন। অধ্যাপক এম. এ মান্নানের স্মরণ সভার আয়োজন করা হয়েছে, এছাড়াও এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরন কর্মসূচি গ্রহন করা হয়েছে। থাকবে মসজিদে, মসজিদে দোয়া ও মোনজাত।২৮ ও ২৯ তারিখে থানায় থানায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। তার মৃত্যু বার্ষিকীর এই  আয়োজনে অসহায় ও দুস্থ এবং বঞ্চিতদের মাঝে রিকসা, ভ্যানগাড়ী, সেলাই মেশিন, নগদ অনুদান দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এছাড়ও অধ্যাপক এম. এ মান্নান স্যারের স্মৃতির উদ্দেশ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্টর আয়োজন করা হয়েছে যা গাজীপুর জেলা বনাম মানিকগঞ্জ জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাইজেরিয়ায় প্রবল বৃষ্টি ও বন্যায় ৩৬ জনের প্রাণহানি
নাইজেরিয়ায় প্রবল বৃষ্টি ও বন্যায় ৩৬ জনের প্রাণহানি

নাইজেরিয়ার মোকওয়ায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ৩৬ জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও অনেকে নিখোঁজ রয়েছেন। শুক্রবার (৩০ মে) দেশটির জরুরি Read more

‘নয়া বিতর্কে এনসিপিতেই চাপান-উতোর’
‘নয়া বিতর্কে এনসিপিতেই চাপান-উতোর’

মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকার প্রথম পাতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং জুলাই-অগাস্টে মানবতাবিরোধী Read more

কিশোরগঞ্জে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে নারীদের ঝাড়ু মিছিল
কিশোরগঞ্জে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে নারীদের ঝাড়ু মিছিল

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মহিলাদের ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ Read more

শোভাযাত্রার নাম পরিবর্তনে ইউনেস্কোর স্বীকৃতির কী হবে, প্রশ্ন উঠছে
শোভাযাত্রার নাম পরিবর্তনে ইউনেস্কোর স্বীকৃতির কী হবে, প্রশ্ন উঠছে

'মঙ্গল শোভাযাত্রার' নাম বদলে করা হয়েছে 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'। তবে এই নাম পরিবর্তন নিয়ে সমালোচনা ও বিতর্ক জোরদার হয়েছে। সামাজিক Read more

শসা চাষে লোকসান, হতাশায় সিংগাইরের কৃষক
শসা চাষে লোকসান, হতাশায় সিংগাইরের কৃষক

মানিকগঞ্জের সিংগাইরে শসা চাষীরা লোকসানের মুখে পড়েছেন। খরচ তুলতে না পেরে তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। নিম্নমানের বীজ ও কম Read more

গালফ প্রো কার চ্যাম্পিয়ন হলেন অভিক আনোয়ার
গালফ প্রো কার চ্যাম্পিয়ন হলেন অভিক আনোয়ার

গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপে প্রথমস্থান অর্জন করেছেন বাংলাদেশি রেসার অভিক আনোয়ার। মোট ২ ঘণ্টার রেসিংয়ে প্রায় ৩শ' কিলোমিটার দূরত্বের এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন