গাজীপুর-৬ বিলুপ্তির পর গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।সোমবার (১৫ ডিসেম্বর ) দুপুরে টঙ্গীস্থ আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন ক্যাম্পাসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসান উদ্দিন সরকার বলেন, ‘আমাদের এই বক্তব্য কোনো ব্যক্তি, কোনো সহযোদ্ধা বা কোনো মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নয়। বরং এটি গাজীপুরবাসীর ভোটাধিকার, দলীয় ন্যায়বিচার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী সক্ষমতা ও বিজয়ের সম্ভাবনা নিশ্চিত করার লক্ষ্যে একটি যুক্তিসংগত ও সময়োপযোগী দাবি।’সংবাদ সম্মেলনে বলা হয়, গাজীপুর-৬ আসন বিলুপ্তির মাধ্যমে গাজীপুর-২ আসনের বাস্তবতা আমূল পরিবর্তিত হয়েছে।আপিল বিভাগের রায়ের মাধ্যমে নির্বাচন কমিশনের নবগঠিত গাজীপুর-৬ আসন বাতিল হয়ে পূর্বাবস্থায় গাজীপুর-২ আসনে ফিরে এসেছে। এর ফলে গাজীপুর-২ আসনের রাজনৈতিক, ভৌগোলিক ও নির্বাচনী বাস্তবতা মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে। বর্তমান কাঠামোয় গাজীপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৮ লাখ, যা এটিকে দেশের অন্যতম বৃহৎ, জটিল ও চ্যালেঞ্জিং সংসদীয় আসনে পরিণত করেছে।গাজীপুর-২ আসনে যাকে বর্তমানে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সম্পূর্ণ ভিন্ন একটি বাস্তবতায়। সে সময় গাজীপুর-৬ আসন বহাল ছিল; টঙ্গী, গাছা ও পূবাইল ছিল আলাদা সংসদীয় আসনের আওতায়; ভোটার চাপ ও ভৌগোলিক ভারসাম্য ছিল সম্পূর্ণ ভিন্ন। আজ সেই বাস্তবতা আর নেই। অথচ বর্তমান পুনর্গঠিত গাজীপুর-২ আসনে মনোনীত প্রার্থীর বাড়ি কাউলতিয়া এলাকায়, যা এই বিশাল নির্বাচনী এলাকার সর্বউত্তর প্রান্তে অবস্থিত এবং যেখানে ভোটার সংখ্যা মাত্র ৭৩ হাজার ৭৩৮ জন।গাজীপুর-২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনির প্রসঙ্গে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা তার ব্যক্তিগত যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না। তিনি রাজনীতিতে নবাগত- এটিও আমাদের আলোচনার বিষয় নয়। আমাদের প্রশ্ন হচ্ছে ভোটার বাস্তবতা, ভৌগোলিক ভারসাম্য এবং নির্বাচনী কার্যকারিতা নিয়ে।’ঐতিহাসিক, ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতা উপেক্ষা করে গাজীপুর-২ আসনের মনোনয়ন চূড়ান্ত করা হলে তা রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন এবং সাংগঠনিকভাবে দুর্বল সিদ্ধান্তে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, ‘ব্যক্তি-বিরোধিতা নয়, এটি দলীয় স্বার্থের প্রশ্ন। আমরা মনোনীত প্রার্থীর প্রতি শ্রদ্ধাশীল, দলীয় শৃঙ্খলা ও ঐক্যে বিশ্বাসী।’সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব ও কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের প্রতি বিনীত কিন্তু দৃঢ় আহ্বান জানাচ্ছি, পুনর্গঠিত গাজীপুর-২ আসনের বর্তমান ভোটার ও ভৌগোলিক বাস্তবতা পূর্ণাঙ্গভাবে বিবেচনা করা হোক। টঙ্গী, গাছা ও পূবাইল এলাকার সাংগঠনিক মতামত গুরুত্বের সঙ্গে শোনা হোক। প্রয়োজনে বর্তমান মনোনয়ন পুনর্বিবেচনা অথবা বিকল্প প্রার্থী মূল্যায়ন করা হোক।’সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সংসদ সদস্য প্রার্থী জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আফজাল হোসেন কায়সার, বিএনপি নেতা মাহবুবুল আলম গোলাপ, সাবেক পৌর মেয়র মোহাম্মদ আব্দুল করিম, সরকার শাহানুর ইসলাম রনি, সৈয়দ আখতারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাত-পা নেই লিতুন জিরার, মুখ দিয়ে লিখে জিপিএ-৫
হাত-পা নেই লিতুন জিরার, মুখ দিয়ে লিখে জিপিএ-৫

হাত-পা ছাড়া জন্ম নেওয়া সেই অদম্য মেধাবী লিতুন জিরা এসএসসির ফলাফলেও চমক দেখিয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে Read more

জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: উপদেষ্টা আসিফ
জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: উপদেষ্টা আসিফ

গোপালগঞ্জে জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে সাধারণ মানুষকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব Read more

কেরানীগঞ্জে এলিভেটেড এক্সপ্রেসওয়ের রুট পরিবর্তনের দাবিতে বিক্ষোভ
কেরানীগঞ্জে এলিভেটেড এক্সপ্রেসওয়ের রুট পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের সম্ভাব্য রুট পরিবর্তনের দাবিতে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে অবরোধ বিক্ষোভ মিছিল করে এলকাবাসী। রবিবার (১০ আগস্ট) দক্ষিণ Read more

বাউফলে সাংবাদিকদের মানববন্ধন, যুবদল নেতাকে শোকজ
বাউফলে সাংবাদিকদের মানববন্ধন, যুবদল নেতাকে শোকজ

নির্মাণাধীন ভবনের অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমানকে হুমকি ও অশালীন ভাষায় কথা Read more

তিন জেলায় ব্যাংক বন্ধ আজ
তিন জেলায় ব্যাংক বন্ধ আজ

বাংলা বছরের শেষ দিন উপলক্ষে আজ রবিবার (১৩ এপ্রিল) পালিত হচ্ছে চৈত্র সংক্রান্তি। দিবসটি উপলক্ষে আজ পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি Read more

ওমরাহ ভিসার নতুন নিয়ম কার্যকর আগামী সপ্তাহ থেকে
ওমরাহ ভিসার নতুন নিয়ম কার্যকর আগামী সপ্তাহ থেকে

ওমরাহ পালনে ইচ্ছুকদের ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। ভিসা ইস্যু করার তারিখ থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন