চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন এক্সেস রোডে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। বুধবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চন্দনপুরা ও লামারবাজার স্টেশনের দুটি করে মোট চারটি ইউনিট কাজ করছে।ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোকাররম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। নির্বাপণ শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে।প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দ শাহ রোডের মুখের একটি ট্রান্সফরমার ও তারের জঞ্জাল থেকে লাগা আগুন ‍দ্বিতীয় তলা থেকে পঞ্চম তলায় ছড়িয়ে পড়েছে। ভবনটিতে একটি মাদ্রাসাও রয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাপলা কলিসহ চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপি
শাপলা কলিসহ চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপি

শাপলা কলি প্রতীকসহ চূড়ান্ত নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।মঙ্গলবার (গ৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচনে কমিশনের জ্যেষ্ঠ সচিব Read more

নির্বাচন নিয়ে ‘ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকুন: মির্জা ফখরুল
নির্বাচন নিয়ে ‘ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকুন: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, দেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ভিন্ন দিকে নেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে। এসব অপচেষ্টার Read more

নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে একজনের আত্মহত্যা
নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে একজনের আত্মহত্যা

দিনাজপুরের নবাবগঞ্জে গলা ফাঁস দিয়ে মোশারফ হোসেন (৪৫) নামে একজন আত্মহত্যা করেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নিজ ঘর থেকে তার মরদেহ Read more

কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকায় তুরাগ নদীর ব্রিজসংলগ্ন অংশে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে। রোববার (১৩ জুলাই) দুপুরে স্থানীয় Read more

সীমান্ত দিয়ে ১ মাসে ৩৩৭ জনকে পুশইন করলো বিএসএফ
সীমান্ত দিয়ে ১ মাসে ৩৩৭ জনকে পুশইন করলো বিএসএফ

মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ১ মাসে ৩৩৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারত-পাকিস্তান যুদ্ধের ডামাডোলের মধ্যেই অবৈধভাবে Read more

পাল্টা হামলায় ৫৮ পাকিস্তানি সেনা হত্যার দাবি আফগানিস্তানের
পাল্টা হামলায় ৫৮ পাকিস্তানি সেনা হত্যার দাবি আফগানিস্তানের

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার পাল্টা জবাব দিয়েছে তালেবান সরকার। এই হামলায় পাকিস্তানের অন্তত ৫৮ পাকিস্তানি সেনা নিহত ও ৩০ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন