জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার জন্য দায়ী আওয়ামী লীগ কুমিল্লাকে অস্থিতিশীল করার জন্য আবার চেষ্টা চালাচ্ছে—এমন অভিযোগে আজ কুমিল্লা নগরীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কুমিল্লা মহানগর ছাত্রদল। আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই দুই দলের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন সড়কে যৌথভাবে বিক্ষোভ মিছিল করে। সোমবার (২১ এপ্রিল) রাতে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে এই বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ‘এই কুমিল্লায় হবে না, ছাত্রলীগের ঠিকানা, আওয়ামীলীগের গুণ্ডারা, হুশিয়ার সাবধান’ – ইত্যাদি স্লোগান তুলে। পরে মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু ও এনসিপি নেতা আবু রায়হান। বক্তব্যে ফখরুল ইসলাম মিঠু বলেন, “ছাত্রলীগ হলো একটা নিষিদ্ধ ছাত্র সংগঠন। তারা কুমিল্লার পরিবেশকে অস্থিতিশীল করার জন্য রাত তিনটায় মুখোশ পরে এসে মিছিল করে। আমরা খবর নিয়েছি, মিছিল করে যাওয়ার সময় তারা সাধারণ পথচারীদেরকে ছিনতাই করে বাসায় ফিরেছে। আমরা বলে যেতে চাই কুমিল্লাকে অস্থিতিশীল করার জন্য কেউ যদি এমন উদ্যোগ নেয় তাহলে তাকে গণধোলাই করে পুলিশে সোপর্দ করা হবে।   এসময় বক্তব্যে এনসিপি নেতা বলেন, গণতন্ত্র হত্যাকারী একটি দলের পুনরুত্থান এই দেশের জনগণ মেনে নেবে না। তারা ২৪ এ গণহত্যা চালিয়েও এখন কুমিল্লার বিভিন্ন স্থানে চোরা গুপ্তা মিছিল করছে। তারা এই সাহস কোথায় পেল। আমরা সাবধান করে তাদেরকে বলতে চাই আগামীতে এই ধরনের কোন চোরা গুপ্তা মিছিল করলে তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে। এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে কুমিল্লা মহানগর ছাত্রদল ও এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রবিবার (২০ এপ্রিল) গভীর রাতে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় ঝটিকা মিছিল করে আওয়ামীলীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের কয়েকজনের একটি দল।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল
হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। গত Read more

১৮৫ বছরের সংরক্ষিত বন মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে প্রদান
১৮৫ বছরের সংরক্ষিত বন মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে প্রদান

প্রায় ১৮৫ বছরের সংরক্ষিত একটি বন মহিষের শিংসহ মাথার করোটি নওগাঁর পাহাড়পুর (সোমপুর) বৌদ্ধ বিহার যাদুঘরে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ Read more

ভুল পদ্ধতিতে ব্যায়াম ফলাফল উল্টো হওয়ার সম্ভাবনা
ভুল পদ্ধতিতে ব্যায়াম ফলাফল উল্টো হওয়ার সম্ভাবনা

ভুল পদ্ধতিতে ব্যায়াম করলে ফলাফল উল্টো হওয়ার সম্ভাবনা থাকে। ফিট হওয়ার জন্য দুটো বিষয়ের ওপর সবচেয়ে বেশি জোর দিতে হয়, Read more

‘আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয়’
‘আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয়’

রাজধানীর আসাদগেট থেকে শ্যামলী রিং রোড এলাকার প্রতিটি ক্লিনিক আগামী ৭ দিনের মধ্যে পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার Read more

নারী শিক্ষার্থী নিয়ে ইবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্যের অডিও ভাইরাল
নারী শিক্ষার্থী নিয়ে ইবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্যের অডিও ভাইরাল

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝির একটি অডিও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন