নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্রেড-১ অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিয়ার বিরুদ্ধে সম্প্রতি একটি বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নোবিপ্রবি শাখা সেক্রেটারি জাহিদ হাসান শুভ’র ব্যক্তিগত ব্লগের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের সাথে সক্রিয় ছিলেন বলে জানা যায়।অধ্যাপকের এই ধরনের মন্তব্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহলে এবং ছাত্রছাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন একজন দায়িত্বশীল অধ্যাপকের কাছ থেকে এ ধরনের মন্তব্য অপ্রত্যাশিত। বিশেষ করে যখন ঐ ছাত্র নেতার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং বর্তমানে তার সংগঠনও নিষিদ্ধ।সম্প্রতি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নোবিপ্রবির শাখার সেক্রেটারি জাহিদ হাসান শুভ’র ভেরিফায়েড৷ ফেসবুকে “বিশ্ব মোড়লদের কথায় যুদ্ধের প্রক্সি দেশ হতে চলেছে বাংলাদেশ” শিরোনামের একটি ব্লগ ভিডিও প্রকাশিত হয়। সেক্রেটারি জাহিদ হাসান শুভ ঐ ব্লগের কমেন্ট বক্সে বলেন, ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ হয়ে উঠেছে দক্ষিণ এশিয়া সহ এই অঞ্চলের সকল পরাশক্তির আগ্রহের কেন্দ্রবিন্দু। মায়ানমারের আরাকান রাজ্য, ৯ বিলিয়ন ডলার চীনা বিনিয়োগে তৈরী কিউকপিউ বন্দর, আরাকান রাজ্যের ৪ ট্রিলিয়ন ডলারের খনিজ সহ এই অঞ্চলএর জলসীমায় প্রভাব রাখতে চায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারত। কিছুদিন আগে চীন সফরে গিয়ে ইউনুস যখন বলেছিলো এই অঞ্চলের সমুদ্রের একক অভিভাবক বাংলাদেশ, তখন কথাটা অনেকে গর্বের মনে করলেও দিন যত যাচ্ছে ততই পরিস্কার হচ্ছে এই কথা বলার উদ্দেশ্য। কি উদ্দেশ্য? আসেন বুঝাই। তিনি বলেন, ইউনুস আমেরিকান ডিপ স্টেটের একজন পুতুল মাত্র, তাকে এখানে বসানোই হয়েছে এই অঞ্চলে মার্কিনীদের প্রভাব যাতে নিশ্চিত করা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে দিয়ে যেটা করানো যাচ্ছিলো না, সেটস ইউনুস কে দিয়ে সহজেই করিয়ে নিতে পারবে এই উদ্দেশ্যেই এতো বড় পরিকল্পনা করে ক্ষমতাচ্যুত করা হয়েছে শেখ হাসিনা কে, কারন শেখ হাসিনা আর যাই হোক দেশের এক ইঞ্চি মাটি বিক্রি করতে রাজী হন নি। এখন ইউনুস চীনে গিয়ে বলে আসলো সমুদ্রের একক মালিক বাংলাদেশ, এর মানে সে বুঝিয়ে আসলো আমাকে ক্ষমতায় রাখেন, এই সমুদ্রে আধিপত্য চান তো, সেটা আমি দেবো। সেই একই প্রস্তাব সে যুক্তরাষ্ট্র কেও দিয়েছে। তার মানে দাড়ালো, একটা লোক শুধুমাত্র নিজে ক্ষমতায় থাকার জন্য আমাদের প্রিয় স্বদেশকে নিলামে তুলে দিয়ে এসেছে। তার এই উচ্চাভিলাসের পরিনতি কি হবে জানেন?যুক্তরাষ্ট্র আরাকান দখলের জন্য বাংলাদেশকে ব্যবহার করবে করিডর হিসেবে, অস্ত্র পাঠাবে, যাবতীয় সকল সরঞ্জাম পাঠাবে, মোট কথা বাংলাদেশের মাটি বা জলসীমা হবে তাদের যুদ্ধের গ্রাউন্ড। এদিকে চীন আর রাশিয়া তাদের বিনিয়োগ এবং অস্ত্র ব্যবসা রক্ষা করতে যুক্তরাষ্ট্র কে ঠেকাতে মরিয়া হয়ে উঠবে, ইতোমধে হয়ে উঠেছেও। তারা পাল্টা চাপ দিবে। এর মাঝ খান দিয়ে ভারত ও চাইবে এই অঞ্চলে অন্য দেশ গুলোর আধিপত্য যাতে না বাড়ে, কারন তাতে তাদের ও নিরাপত্তা ঝুকি বাড়বে। তারাও চাপ প্রয়োগ করবে। মোট কথা বাংলাদেশ হয়ে যাবে চার পরাশক্তির আধিপত্য বিস্তারের এক প্রক্সি যুদ্ধক্ষেত্র। তিনি আরো বলেন, একটা সাজানো গোছানো দেশকে এরকম ভয়াবহ পরিনতির দিকে ঠেলে দিচ্ছে এই গুটিকয়েক মানুষ, তারা তাদের ক্ষমতায় টিকে থাকার বিনময়ে দেশের সব থেকে বড় অর্জন, দেশের সার্বভৌমত্ব পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। সময় গেলে এটা হাজার কাদলেও আর ফিরে আসবে না, তাই সময় থাকতে আপনারা বুঝার চেষ্টা করুন, গণবিপ্লব করে এই দেশের সার্বভৌমত্ব আবার সবাই মিলে রক্ষা করুন, তা না হলে নিশ্চুপ দাসত্ব বরনের জন্য প্রস্তুত হোন।নোবিপ্রবি অধ্যাপক ঐ ব্লগে প্রতিক্রিয়া হিসেবে জানান, “এতো সুন্দর করে অল্প বুঝালে জাহিদ। অভাগা বাঙ্গালীদের বুঝ দাও হে দয়াময় প্রভু।” পরবর্তীতে অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিয়ার এই মন্তব্য নোবিপ্রবির শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।কমেন্টের বিষয়ে জানতে চাইলে  অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিয়া বলেন-আমি অত্যন্ত সরলতার সাথে কমেন্টটি করেছিলাম। মিয়ানমার, ইন্ডিয়া, চায়না এবং আমেরিকার কবলে এক চরম বিশৃঙ্খলার মধ্যে পড়বে বাংলাদেশ এটা আমি ধারণ করেছি, এখানে আমি কার বিপক্ষে লিখলাম? আমি একজন সুস্থ, সরল, বিবেকবান মসজিদের সামনে দাঁড়িয়ে এই কথা আমি বলছি এবং আল্লাহ আমাকে এভাবেই বানিয়েছেন। ২০২১ সালে আমি শিক্ষক সমিতির সভাপতি হয়েছি, নির্বাচক আমাকে নির্বাচিত করেছেন, আমার দ্বারা কোনো মানুষ কেন কোনো পোকামাকড়কে ক্ষতি হয় নাই আমরা সেই মায়ের সন্তান। সারা বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন হলো তখন কি স্ট্যাটাস লিখেছিলাম ছাত্রদের পক্ষে তা দেখুন। আমার ছেলে কলেজে পড়ে, আমি যদি একটা মিথ্যা বলি আল্লাহ আমার বিচার করবেন। এরপরও যদি কেউ যদি আমার উপর কারো ক্ষোভ হয় আল্লাহ তার করবেন। আমি আমার বিবেকবোধ থেকে ভূরাজনৈতিক বিষয়ে মন্তব্যটি করি। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ রেজুয়ানুল হক বলেন – কমেন্টের বিষয়টি আমার দৃষ্টিগোচর হয় নি,এই বিষয়ে আমি জানি না।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ শুরু হচ্ছে ২ দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম
আজ শুরু হচ্ছে ২ দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম

রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘বিয়ার সম্মেলন’ এবং ‘বাংলাদেশ ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ২০২৫’। বাংলাদেশের Read more

পুঠিয়ায় সনাতন গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
পুঠিয়ায় সনাতন গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

রাজশাহীর পুঠিয়ায় সনাতন ধর্মাবলম্বী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। অভিযুক্ত ব্যক্তি নাটোর সদর উপজেলার জয়রামপুর গ্রামের Read more

নেত্রকোনায় ট্রেনের থাক্কায় রাইসমিলের দুই শ্রমিক নিহত
নেত্রকোনায় ট্রেনের থাক্কায় রাইসমিলের দুই শ্রমিক নিহত

নেত্রকোনায় ঢাকা থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই অটো রাইসমিল শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় Read more

‘ব্লাড মুনের’ পর এবার আসছে আংশিক সূর্যগ্রহণ
‘ব্লাড মুনের’ পর এবার আসছে আংশিক সূর্যগ্রহণ

সম্প্রতি ‘ব্লাড মুন’ বা রক্তিম চাঁদের দৃশ্য দেখেছে বিশ্ববাসী। এর রেশ কাটতে না কাটতেই আরও একটি মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে Read more

জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারালো বাংলাদেশ
জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারালো বাংলাদেশ

মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে চট্টগ্রাম টেস্ট তিন দিনেই ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এই জয়ে ১-১ ব্যবধানে সিরিজ ভাগাভাগি করল Read more

গাইবান্ধায় বিয়ের প্রলোভনে নৌকায় ধর্ষণ, গ্রেফতার যুবক
গাইবান্ধায় বিয়ের প্রলোভনে নৌকায় ধর্ষণ, গ্রেফতার যুবক

গাইবান্ধার ফুলছড়িতে প্রেমিকাকে নৌকায় করে ঘুরতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সাদিকুল ইসলাম কনক (২৫) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন