বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের পূর্ণ দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী।শুক্রবার (২৩ মে) দুপুরে আমরা বিএনপি কর্তৃক আয়োজিত নরসিংদীর মাধবদীর মেহেরপাড়ায় জুলাই আন্দোলনে শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।তিনি তার বক্তব্যে অন্তরবর্তী সরকারের সমালোচনা করে বলেন, নরসিংদীর শহীদ আরমান মোল্লার পুরো দায়িত্ব “আমরা বিএনপি পরিবার” নিয়েছে। শহীদ পরিবারগুলোর পাশে দাড়ানোর দায়িত্ব ছিলো সরকার ও রাষ্ট্রের। যা বর্তমান সরকার পুরোপুরি করতে পারেনি। কেন অবহেলা করা হচ্ছে এবং নিহতদের পুরো তালিকা তাদের কাছে কেন নেই? এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি। পরে আরমান মোল্লার স্ত্রী সন্তানদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন রিজভী।এসময় আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মোখলেছুর রহমান মিথুনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইয়াবার নতুন ‘ট্রানজিট হাব’ সাতকানিয়া
ইয়াবার নতুন ‘ট্রানজিট হাব’ সাতকানিয়া

চট্টগ্রামের সাতকানিয়া যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে ইয়াবা পাচারের এক নতুন করিডরে। ব্যস্ত মহাসড়কের পাশে নির্জন গলি আর রাতের আঁধার—সব Read more

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ২২০ ব্রিটিশ এমপির আহ্বান
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ২২০ ব্রিটিশ এমপির আহ্বান

যুক্তরাজ্যের ২২০ জনের বেশি সংসদ সদস্য (এমপি) ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন। Read more

পরের জন্মেও প্রিয়াঙ্কাকে চান নিক
পরের জন্মেও প্রিয়াঙ্কাকে চান নিক

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর হলিউড তারকা নিক জোনাস দম্পতিকে দর্শক ভীষণ পছন্দ করেন। তারা বড় বড় অনুষ্ঠানে ম্যাচিং পোশাকে Read more

হারানো বিড়াল খুঁজে পেতে সাঁটানো হয়েছে পোস্টার, পুরস্কার ঘোষণা
হারানো বিড়াল খুঁজে পেতে সাঁটানো হয়েছে পোস্টার, পুরস্কার ঘোষণা

বরগুনার তালতলী উপজেলায় হারিয়ে যাওয়া একটি পোষা বিড়াল খুঁজে পেতে অভিনব উদ্যোগ নিয়েছেন মোসা. মারিয়া নামে এক কলেজ শিক্ষার্থী। প্রিয় Read more

রাষ্ট্রীয় তহবিল থেকে শত কোটি ডলার ক্ষতিপূরণ নিচ্ছেন ট্রাম্প
রাষ্ট্রীয় তহবিল থেকে শত কোটি ডলার ক্ষতিপূরণ নিচ্ছেন ট্রাম্প

২০২২ সালে ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজের প্রাসাদোপম বাসভবন মার-আ-লাগোতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অভিযানে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, সেজন্য মার্কিন রাষ্ট্রীয় Read more

পুরান ঢাকায় কারখানায় আগুন
পুরান ঢাকায় কারখানায় আগুন

পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন