একদিন জাতীয় দলের জার্সিতে নিজের ছেলের সঙ্গে একই মাঠে খেলতে নামার স্বপ্ন দেখছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি বছর শুরুতে এক সাক্ষাৎকারে এমন স্বপ্নের কথা জানিয়েছিলেন তিনি। ঐ সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি আমার ১৪ বছর বয়সী ছেলের সঙ্গে একসঙ্গে খেলতে চাই। সেটা সম্ভব হবে কি না, সময়ই বলবে। তবে এটা আমার চেয়ে ছেলের ওপরই বেশি নির্ভর করছে।’রোনালদোর সেই স্বপ্ন হয়তো পূরণ করতেই ছেলে জুনিয়র রোনালদো ধীরে ধীরে এগোচ্ছে। তুরস্কে আগামী ৩০ অক্টোবর শুরু হতে যাওয়া ফেডারেশন কাপকে সামনে রেখে পর্তুগালের অনূর্ধ্ব–১৬ দল ঘোষণা করেছে দেশটির ফুটবল ফেডারেশন। ২২ জনের এই দলে জায়গা পেয়েছেন রোনালদো জুনিয়র। প্রধান কোচ ফিলিপে রামোসের অধীনে এই টুর্নামেন্টেই প্রথমবার জাতীয় দলের এই স্তরে খেলবেন তিনি।এদিকে রোনালদো বয়স এখন ৪০ ছুঁইছুঁই। তবে ফিটনেসে এখনও তরুণদের চ্যালেঞ্জ জানাতে সক্ষম তিনি। ধারণা করা হচ্ছে, সব কিছু ঠিক থাকলে আরও দুই থেকে তিন বছর খেলা চালিয়ে চালিয়ে যেতে পারেন ‘সিআর সেভেন’। আর ঠিক এই সময়েই তাঁর বড় ছেলে রোনালদো জুনিয়র পা রাখছেন আন্তর্জাতিক বয়সভিত্তিক ফুটবলে।  এর আগে চলতি বছরের মে মাসে পর্তুগালের অনূর্ধ্ব–১৫ দলে খেলে নজর কাড়েন জুনিয়র। ক্রোয়েশিয়ায় একটি ডেভেলপমেন্ট টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে করেন জোড়া করেছিলেন তিনি। সম্ভবত সেই পারফরম্যান্সই তাঁকে দ্রুত অনূর্ধ্ব–১৬ দলে জায়গা করে দিয়েছে।রোনালদো জুনিয়র বর্তমানে বাবার ক্লাব আল নাসরের বয়সভিত্তিক দলে খেলছেন। এর বাইরে আন্তর্জাতিক মঞ্চে পর্তুগালের জার্সি গায়ে খেলাটা যেন আরও এক ধাপ ওপরে ওঠা। যদি এমন ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে তাহলে ভবিষ্যতে জাতীয় দলের মূল দলে তাঁর নাম দেখা যেতেও পারে।রোনালদো জুনিয়র চাইলে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, স্পেন কিংবা কেপ ভার্দের জার্সি গায়ে খেলতে পারতেন। জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সুযোগ ছিল। আবার রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে দীর্ঘদিন থাকার সুবাদে ইংল্যান্ডও চাইলে তাঁকে নিতে পারত।রিয়াল মাদ্রিদে থাকার সময় আট বছর বয়স পর্যন্ত স্পেনেও ছিলেন জুনিয়র। তিন বছরের আবাসিক নিয়মে স্পেনের নাগরিকত্বও পেতে পারতেন। কেপ ভার্দে ছিল মায়ের দিকের সূত্রে আরেকটি বিকল্প। তবে শেষ পর্যন্ত বাবার দেশ পর্তুগালকেই বেছে নিয়েছেন তিনি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বজুড়ে ১০ উচ্চ বেতনের পেশায় নারীদের প্রাধান্য বেশি
বিশ্বজুড়ে ১০ উচ্চ বেতনের পেশায় নারীদের প্রাধান্য বেশি

বিশ্বজুড়ে উচ্চ বেতনের এবং দ্রুত সম্প্রসারণশীল বেশ কিছু পেশায় নারীদের অংশগ্রহণ এখন উল্লেখযোগ্যভাবে বেশি।সম্প্রতি যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) তথ্য Read more

ভাড়া চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা, বিএনপির ৫ নেতা বহিষ্কার
ভাড়া চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা, বিএনপির ৫ নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি কার্যালয়ের ভেতরে পিটিয়ে জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দলটির পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার Read more

ফের ইসরায়েলি বিমানবন্দরে হুথির ক্ষেপণাস্ত্র হামলা
ফের ইসরায়েলি বিমানবন্দরে হুথির ক্ষেপণাস্ত্র হামলা

অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলে আরও একটি হামলা চালানোর দাবি করেছে। তারা জানায়, একটি Read more

দুর্নীতির অভিযোগে দুদক পরিচালক মীজানুল বরখাস্ত
দুর্নীতির অভিযোগে দুদক পরিচালক মীজানুল বরখাস্ত

দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ের পরিচালক খান মো. মীজানুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সোমবার (৮ সেপ্টেম্বর) দুদক চেয়ারম্যান মোহাম্মদ Read more

দেশের রিজার্ভ বেড়ে ৩০.৮ বিলিয়ন ডলার
দেশের রিজার্ভ বেড়ে ৩০.৮ বিলিয়ন ডলার

বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩০.৮ বিলিয়ন মার্কিন ডলার দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (০৭ আগস্ট) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।আর নিট রিজার্ভ বা Read more

‘ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত’
‘ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত’

ইরান যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত, তবে আলোচনার দরজাও খোলা আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সোমবার (১২ জানুয়ারি) তেহরানে বিদেশি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন