নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) বর্ষসেরা সাংবাদিক বিশেষ প্রতিবেদন (অনলাইন)-এর পুরস্কার পেয়েছেন সময়ের কণ্ঠস্বরের ক্যাম্পাস প্রতিনিধি তৌফিক আল মাহমুদ।শুক্রবার (৩১ অক্টোবর) নোবিপ্রবিসাসের বাৎসরিক মুখপত্র ‘ফাউন্টেনপেন’-এর তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন ও এক যুগপূর্তি অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা সাংবাদিকের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিকুল আলম।অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা সাংবাদিক পুরস্কার প্রদান করা হয়। বর্ষসেরা অনুসন্ধানী সাংবাদিকের পুরস্কার পেয়েছেন আমার দেশ পত্রিকার প্রতিনিধি নাহিদুল ইসলাম এবং আরটিভি প্রতিনিধি মো. রিয়াদুল ইসলাম। বর্ষসেরা বিশেষ প্রতিবেদন (প্রিন্ট) ক্যাটাগরিতে দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি মোস্তাকিম সাদিক এবং বিশেষ প্রতিবেদন (অনলাইন) ক্যাটাগরিতে সময়ের কণ্ঠস্বর প্রতিনিধি তৌফিক আল মাহমুদকে পুরস্কৃত করা হয়। ফিচার ক্যাটাগরিতে রাইজিং বিডির মো. শফিউল্লাহ এবং বেস্ট কন্ট্রিবিউটর হিসেবে পুরস্কার পায় এশিয়ান টিভির প্রতিনিধি আব্দুল্লাহ আল তৌহিদ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক এবং নোবিপ্রবিসাসের উপদেষ্টা জনাব এ. এফ. এম. আরিফুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নোবিপ্রবিসাসের সভাপতি জনাব মো. ইমাম হোসেন। আলোচনা সভায় বক্তারা সাংবাদিকতার দায়িত্ববোধ, নৈতিকতা ও সমাজে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তেহরানের বাসিজ মিলিশিয়া সদরদপ্তরে হামলার দাবি ইসরায়েলের
তেহরানের বাসিজ মিলিশিয়া সদরদপ্তরে হামলার দাবি ইসরায়েলের

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, তেহরানে একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে তিনি বাসিজ মিলিশিয়ার Read more

‘অধ্যক্ষ নিয়োগে টানাপোড়েন, হুমকির মুখে শিক্ষার পরিবেশ’
‘অধ্যক্ষ নিয়োগে টানাপোড়েন, হুমকির মুখে শিক্ষার পরিবেশ’

ময়মনসিংহের ১১৭ বছরের পুরনো ঐতিহ্যবাহী আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যক্ষ পদ ঘিরে দীর্ঘদিন ধরেই চলছে টানাপোড়েন। সাবেক অধ্যক্ষ আমান উল্লাহকে Read more

কীভাবে দুর্ঘটনার শিকার হলেন জোটা?
কীভাবে দুর্ঘটনার শিকার হলেন জোটা?

ফুটবল দুনিয়ায় নেমেছে শোকের ছায়া। পর্তুগিজ ও লিভারপুল ফরোয়ার্ড দিয়েগো জোটার সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। একই Read more

দুপুরের মধ্যে ২ জেলায় ঝড়বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ২ জেলায় ঝড়বৃষ্টির আভাস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের Read more

আর্মেনিয়ায় রাজনীতিতে নাক গলানোর অভিযোগে ৬ ধর্মগুরু গ্রেপ্তার
আর্মেনিয়ায় রাজনীতিতে নাক গলানোর অভিযোগে ৬ ধর্মগুরু গ্রেপ্তার

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে জাতীয় পর্যায়ের গির্জার চলমান দ্বন্দ্ব ভিন্ন পর্যায়ে পৌঁছেছে। এই সংঘাতের প্রেক্ষাপটে এক বিশপসহ ছয়জন ধর্মযাজক Read more

ধানের শীষের ঐক্যতান শ্লোগানে মুখরিত বরিশাল নগরী
ধানের শীষের ঐক্যতান শ্লোগানে মুখরিত বরিশাল নগরী

ঐক্যর নামই জাতীয়তাবাদী শক্তি। এরাই পারে এক যুগের সাংগঠনিক বিরোধ এক মুহুর্তের মধ্যে মুছে ফেলতে। এরাই পারে লাশের পাশে দাঁড়িয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন