বানিয়াচং উপজেলা সদরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক গ্যানিংগঞ্জ বাজার থেকে পাঁচ/ছয় নং বাজারের সুফিয়া মতিন মহিলা কলেজ ও সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এখন পরিণত হয়েছে দুর্ভোগের যাত্রাপথ। প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করেন শত শত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, প্রসূতি মা, বাজারের ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা-পানিতে সড়কের চেহারা এমন হয় যে, চলাচল রীতিমতো যুদ্ধসম। সরেজমিনে দেখা যায়, পুরো সড়কজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা গর্ত, খানাখন্দ আর জমে থাকা পানিতে পথ যেন পথ নয়, একেকটা কষ্টের ধাঁধা। ছোট যানবাহন ভ্যান, মিশুক, সিএনজি, অটোরিকশা ও ইজিবাইক ভীষণ কষ্ট করে যাতায়াত করলেও প্রায়ই সেগুলো গর্তে আটকে যায় বা উল্টে গিয়ে ঘটছে দুর্ঘটনা। শিক্ষাপ্রতিষ্ঠানমুখী শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিদিন পায়ে হেঁটে চলতে হয় এই ভাঙা পথে। অনেক সময় হোঁচট খেয়ে পড়ে তারা আহত হচ্ছেন; ইউনিফর্ম ভিজে যাচ্ছে কাদায়। নষ্ট হচ্ছে বই, খাতা ও অন্যান্য উপকরণ। স্থানীয়দের ভাষ্যে উঠে এসেছে দীর্ঘদিনের উপেক্ষার প্রতিচ্ছবি। তাদের অভিযোগ, শুধু বর্ষা নয়, বছরের অন্য সময়েও সড়কটির অবস্থা একই রকম খারাপ থাকে। পথের বুকে অসংখ্য গর্ত, ইটসলিংয়ের ভেঙে যাওয়ায় খানাখন্দে আর কর্দমাক্ত পরিবেশে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। যাত্রীবাহী গাড়িগুলো প্রায়ই উল্টে যায়, ক্ষতিগ্রস্ত হয় যানবাহন ও যাত্রী। যদিও চালকদের জন্য বিকল্প রাস্তা রয়েছে, তবে পায়ে হেঁটে চলা সাধারণ মানুষ ও কোমলমতি শিক্ষার্থীদের জন্য সে সুযোগ নেই। স্থানীয় ইজিবাইক চালক আ. ছামাদ রাফি বলেন, ‘এই রাস্তায় চলা মানে যেন প্রতিদিন মৃত্যুর আশঙ্কা বুকে নিয়ে যাত্রা করা। গর্ত আর পানিতে গাড়ি কখন আটকে পড়ে, বলা মুশকিল।’ পথচারীরা জানান, রাস্তার করুণ দশার কারণে গুরুতর রোগী, বিশেষ করে প্রসূতি মায়েদের সময়মতো হাসপাতালে পৌঁছানোও দুঃসাধ্য হয়ে পড়েছে। ঝাঁকুনিতে রোগীরা কষ্ট পায়, কখনো কখনো আরও গুরুতর অবস্থার সৃষ্টি হয়। মিশুক চালক আলমগীর মিয়া বলেন, ‘এই ভাঙাচোরা রাস্তায় প্রতিদিন যাত্রী নিয়ে চলাফেরা করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে প্রসূতি রোগীদের স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার সময় ঝাঁকুনিতে তারা ভোগান্তির শিকার হন। এমনকি রাস্তায় সন্তান প্রসব হওয়ার ঘটনাও ঘটেছে। বৃদ্ধ যাত্রীরা ঝাঁকুনির কারণে কোমরে ব্যথাসহ নানা শারীরিক সমস্যায় পড়েন। এছাড়া প্রতিনিয়ত মিশুক ও অন্যান্য যানবাহন নষ্ট হয়ে যাচ্ছে, ফলে আমাদের অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় হচ্ছে মেরামতে। এক কথায়, এই রাস্তায় চলাচল এখন দুর্বিষহ হয়ে উঠেছে।’ স্থানীয় ব্যবসায়ী সাহেল মিয়া জানান, ‘রাস্তাঘাট ভাঙা থাকায় সরবরাহ ব্যাহত হচ্ছে, এতে বিক্রিতে প্রভাব পড়ছে। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের। রোজ সকালে কাদা ভাঙিয়ে স্কুলে পৌঁছানো তাদের নিত্যদিনের লড়াই।’ একাধিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের স্কুলে যাওয়া মানেই যেন প্রতিদিন যুদ্ধ করা। রাস্তায় একটু অসতর্ক হলেই পড়ে যাই। আমরা চাই, অবিলম্বে এই রাস্তা সংস্কার হোক।’ এ বিষয়ে বানিয়াচং উপজেলা প্রকৌশলী মো. সোহেল হোসাইন বলেন, ‘গ্যানিংগঞ্জ বাজার থেকে সুফিয়া মতিন মহিলা কলেজ পর্যন্ত সড়ক সংস্কারের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ, থ্রি হুইলারে আতঙ্ক
সিরাজগঞ্জে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ, থ্রি হুইলারে আতঙ্ক

ঈদুল আযহা উপলক্ষে প্রিয়জনের টানে নারীর টানে রাজধানী ছাড়ছে মানুষ। উত্তরের পথে যাত্রা করা যাত্রীদের ঢল এখন সিরাজগঞ্জের মহাসড়কে। যমুনা Read more

উদারতা দেখিয়ে মক্কাবাসীর হৃদয় জিতে নিলো বাংলাদেশি
উদারতা দেখিয়ে মক্কাবাসীর হৃদয় জিতে নিলো বাংলাদেশি

সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারামে এক বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মীর নিঃস্বার্থ পরোপকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি বিশ্বজুড়ে Read more

খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল
খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার দিকে রাজধানীর হযরত Read more

অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন হায়দার আলী
অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন হায়দার আলী

দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলীকে অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) ‘এপেক্স ক্লাবস অব বাংলাদেশ’-এর Read more

ভোলায় ১৪ কোটি টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ
ভোলায় ১৪ কোটি টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ

ভোলার চরফ্যাশনে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে, যার আনুমানিক Read more

ফয়জুল করীমকে বিসিসি’র মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল
ফয়জুল করীমকে বিসিসি’র মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র করার দাবিতে বরিশালে মানববন্ধন ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন