বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়েছিলেন ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক। গতকাল থেকে গণমাধ্যমে এই খবরটি প্রচার হয়ে আসছিল। তবে বিষয়টি নিয়ে ভিন্ন দাবি করেছেন রিধিমা পাঠক। তার দাবি, উপস্থাপক প্যানেল থেকে বাদ দেওয়া হয়নি; বরং তিনি স্বেচ্ছায় বিপিএলের উপস্থাপক প্যানেল থেকে সরে গেছেন।বুধবার (৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে রিধিমা দাবি এ করেছেন। এই ভারতীয় উপস্থাপক লিখেছেন, ‘গত কয়েক ঘণ্টায় এমন একটি গল্প ছড়ানো হয়েছে যে আমাকে বিপিএল থেকে ‘বাদ’ দেওয়া হয়েছে। এটা সত্য নয়। আমি নিজেই ব্যক্তিগত সিদ্ধান্তে সরে দাঁড়িয়েছি। আমার কাছে দেশই সবার আগে—সব সময়। আর কোনো একক দায়িত্বের চেয়ে ক্রিকেট খেলাটাকেই আমি অনেক বেশি মূল্য দিই। সততা, সম্মান ও আবেগ নিয়ে বহু বছর ধরে এই খেলাকে সেবা করার সৌভাগ্য আমার হয়েছে—এটা বদলাবে না। আমি সবসময়ই নৈতিকতা, স্বচ্ছতা এবং খেলাটির মূল্যবোধের পক্ষে দাঁড়িয়ে থাকব।’তিনি যোগ করেন, ‘যারা সমর্থন জানিয়ে যোগাযোগ করেছেন—সবার প্রতি কৃতজ্ঞতা। আপনাদের বার্তাগুলো আমার কাছে ভাষায় প্রকাশ করার মতো নয়। ক্রিকেট সত্যটাই প্রাপ্য। ব্যস। আমার পক্ষ থেকে আর কোনো মন্তব্য নেই।’প্রসঙ্গত, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ‘কট্টরপন্থীদের’ হুমকির মুখে বিসিসিআইয়ের হস্তক্ষেপে এই বাংলাদেশি পেসারকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা। এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি বাংলাদেশ।  নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অপারগতা প্রকাশ করে নিরপেক্ষ ভেন্যুতে খেলার আবেদন জানিয়ে আইসিসিকে চিঠিও দিয়েছে। এরপর গত সোমবার (৫ জানুয়ারি) আইপিএল সম্প্রচারে দেশীয় অপারেটরদের নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ সরকার। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় নতুন বছরের জন্য ২৪ লাখ ৩০ হাজার ২০০ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ কার্যক্রমের Read more

এবার জাপানে এফ-২ যুদ্ধবিমান বিধ্বস্ত
এবার জাপানে এফ-২ যুদ্ধবিমান বিধ্বস্ত

জাপানের পূর্বাঞ্চলীয় ইবারাকি উপকূলে প্রশিক্ষণরত একটি এফ-২ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।বৃহস্পতিবার (৭ আগস্ট) দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের এক প্রতিবেদনে এ খবর Read more

মাদারগঞ্জে ঘরে ঢুকে যুবককে হত্যার অভিযোগ
মাদারগঞ্জে ঘরে ঢুকে যুবককে হত্যার অভিযোগ

জামালপুরের মাদারগঞ্জে ঘরের ভেতরে ঢুকে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরেক যুবকের গলার শ্বাসনালি কেটে হত্যার চেষ্টা Read more

রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান হয় না: গয়েশ্বর চন্দ্র
রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান হয় না: গয়েশ্বর চন্দ্র

রাজনৈতিক দল নিষিদ্ধ করার মাধ্যমে কখনো কোনও সমস্যার সমাধান হয় না। সমাজের মানসিকতা তথা আইনের শাসন নিশ্চিতের মাধ্যমে কে গ্রহণযোগ্য Read more

শাহবাগে বেলুনে গ্যাস ভরার সময় আগুনে দগ্ধ ৫
শাহবাগে বেলুনে গ্যাস ভরার সময় আগুনে দগ্ধ ৫

রাজধানীর শাহবাগে ফুল মার্কেটের একটি টিনসেড ঘরে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে বেলুনে গ্যাস ভরার সময় আগুনে লেগে ৫ জন দগ্ধ হয়েছেন। Read more

প্রচারের অভাবে গণভোট নিয়ে অন্ধকারে নওগাঁর মানুষ
প্রচারের অভাবে গণভোট নিয়ে অন্ধকারে নওগাঁর মানুষ

দেশজুড়ে বইছে জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। এবার ভোট উৎসবে নতুন মাত্রা যোগ করেছে গণভোট। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন