যশোরের মণিরামপুরে রাতে বাদুরের মাংস দিয়ে ভাত খাওয়ার পর একই পরিবারের ছয়জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরদিন সকালে তারা অচেতন অবস্থায় ঘরের ভেতর পড়ে ছিলেন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করেন। মণিরামপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।অসুস্থ ছয়জনকে রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ৩টা ২২ মিনিটে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।অসুস্থরা হলেন বাহাদুরপুর গ্রামের সুভাষ দাস (৪০), তাঁর স্ত্রী সখি দাস (৩৫), দুই ছেলে ইন্দ্রজিত দাস (২০) ও হৃদয় দাস (১৫), তারাপদ দাসের ছেলে রবিন দাস (৬০) এবং দিলীপ দাসের ছেলে অজয় দাস (২০)।সখি দাস জানান, শনিবার তিনি বাবার বাড়ি থেকে এক কেজি বাদুরের মাংস নিয়ে এসে রান্না করেন। রাতে পরিবারের সবাই মিলে ওই মাংস দিয়ে ভাত খান। রোববার বেলা ১২টার দিকে তাঁর চেতনা ফিরলে তিনি নিজেকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে পান। পরে জানতে পারেন, পরিবারের অন্য সদস্যরাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্বজনরা জানান, প্রতিবেশীরা ছয়জনকে উদ্ধার করে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানকার চিকিৎসক তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, বাদুরের মাংস খাওয়ার পর নারীসহ ছয়জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে মেডিসিন ওয়ার্ডে তাদের চিকিৎসাসেবা চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন
নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় শহরের মুক্তির মোড় পৌরসভার সামনে ঘন্টাব্যাপী Read more

গোলাপগঞ্জের পাঁচ আ.লীগ নেতা কারাগারে
গোলাপগঞ্জের পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৫ আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ৫ জন নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার Read more

চকরিয়ায় পুলিশের অভিযানে আটক ৪
চকরিয়ায় পুলিশের অভিযানে আটক ৪

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪পালাতক আসামিকে আটক করা হয়েছে। শনিবার(২৪ মে) কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ সাইফ উদ্দিন শাহীনের নির্দেশে চকরিয়া Read more

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় উপকূলে রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার দিকে এই ভূমিকম্প Read more

খাগড়াছড়ি সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন
খাগড়াছড়ি সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে আবারও ৭ জন নারী ও ২ জন পুরুষসহ মোট ৯ জনকে পুশইন Read more

সংস্কারের অভাবে ঝুঁকিতে সেচ, ভোগান্তিতে চাঁদপুরের লাখো কৃষক
সংস্কারের অভাবে ঝুঁকিতে সেচ, ভোগান্তিতে চাঁদপুরের লাখো কৃষক

সেচ প্রকল্পের চরবাগাদী পাম্প সংস্কারের অপেক্ষায় চাঁদপুরের ছয় উপজেলার কয়েক লাখ কৃষক। ইরি মৌসুমে সেচের পানি সরবরাহ এবং বর্ষা মৌসুমে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন