ভারত-শাসিত কাশ্মীরে অজ্ঞাত জঙ্গি হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে শুরু করেছে। যদিও পাকিস্তান সরকার বলেছে, তারা উত্তেজনা বাড়াতে চায় না।ভারত সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনও গোষ্ঠীকে এই হামলার জন্য দায়ী করেনি। তবে বুধবার (২৩ এপ্রিল) পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কঠোর প্রতিক্রিয়া ঘোষণা করেছে ভারত। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ সিন্ধু পানি চুক্তি স্থগিত,  পাকিস্তানের সিনিয়র কূটনৈতিক কর্মীদের বহিষ্কার ও উভয় দেশের কূটনৈতিক মিশনের কর্মী সংখ্যা হ্রাস।ভারতের এই ঘোষণার পর বৃহস্পতিবার ইসলামাবাদে প্রায় দু’ঘণ্টা ধরে চলা জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শাহবাজ শরিফের পাকিস্তান সরকার।সংবাদ সংস্থা রয়টার্স অনুসারে, পাকিস্তান জানিয়েছে তারা ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিচ্ছে। ভারতকে তৃতীয় কোনও দেশে বাণিজ্যের জন্যও তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। শুধু তা-ই নয়, সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়া নিয়েও ভারতকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। তারা জানিয়েছে, পাকিস্তানের দিকে জলপ্রবাহে বাধা দেওয়ার চেষ্টা হলে সেটিকে যুদ্ধ হিসাবে দেখা হবে। বস্তুত, বুধবার রাতেই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে সিন্ধু জলচুক্তি আপাতত স্থগিত রাখছে ভারত। পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না-করা পর্যন্ত এই সিদ্ধান্ত বজায় থাকবে। ভারতের এই সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়েছে পাকিস্তান। রয়টার্স অনুসারে, সিন্ধু জলচুক্তি নিয়ে নয়াদিল্লির ঘোষণাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। পাশাপাশি নিজেদের আকাশসীমাও ভারতকে আর ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। প্রতিটি ভারতীয় উড়ানসংস্থার জন্য এই নিয়ম কার্যকর থাকবে বলে জানিয়েছে তারা।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

প্রতিবছর ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ দিন সাধারণ ছুটি থাকবে।এ ছাড়া গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের Read more

সৌদি আরব থেকে আমদানি হচ্ছে ১৯১ কোটি টাকার সার
সৌদি আরব থেকে আমদানি হচ্ছে ১৯১ কোটি টাকার সার

সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ১৯১ কোটি ৪১ Read more

মিটফোর্ডে হত্যাকাণ্ড নিয়ে রাষ্ট্রদূত মুশফিকের প্রতিক্রিয়া
মিটফোর্ডে হত্যাকাণ্ড নিয়ে রাষ্ট্রদূত মুশফিকের প্রতিক্রিয়া

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ মিয়া ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ Read more

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে ৮ রোহিঙ্গা আটক
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে ৮ রোহিঙ্গা আটক

বান্দরবানের সেনাবাহিনীর অভিযানে ৮ জন রোহিঙ্গা কে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে Read more

‘ইরানে স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে’
‘ইরানে স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনাদের ওপর সার্বক্ষণিক নজরদারির নির্দেশ দিয়েছেন ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক আমির হাতামি। এছাড়া শত্রুদের সেনারা স্থল হামলা চালাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন