ঠাকুরগাঁও পৌর শহরের পাকা বাড়ী ১৪ লাখ টাকায় বিক্রি করে অনলাইন জুয়া খেলে উড়িয়েছেন সাদেকুল ইসলাম (৫০)। এরপরে উঠেছিলেন ভাড়া বাসায়। সেখানেও ঋণ করে খেলতেন অনলাইনে জুয়া। সর্বশান্ত হয়ে বেছে নিয়েছেন আত্মহত্যার পথ।ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়ায় এ ঘটনা। শনিবার রাতে ঘটনার সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। স্ত্রী ও ছেলে বলছেন, সর্বশান্ত হয়ে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসার টাকা ছিল না। অভাবে এই পথ বেছে নিয়েছেন বলে ধারণা করছেন তারা।সাদেকুল ইসলাম (৫০) পৌর শহরের হাজীপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।ছেলে সাইরুল ইসলাম জানান, পৌর শহরে পাকা বাড়ী ছিল। বাড়ীটি ১৪ লাখ টাকায় বিক্রি করে দেন তার বাবা। গোপনে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন। আমি আর মা বাধা দিলেও শুনেনি। আমরা সর্বশান্ত হয়ে গেছি।স্ত্রী মরজিনা বেগম বলেন, বার বার বলার পরেও জুয়া থেকে ফেরাতে পারিনি। ছোট ছেলেটা পরে সংসারের হাল ধরেছে। মাথার উপর ঋণের বোঝা। বাড়ী বিক্রির সব টাকা জুয়ায় হেরেছে। মাস খানেক ধরে টাকা না থাকায় মানসিক সমস্যা তৈরি হয়েছিল, বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিল, টাকার অভাবে চিকিৎসা করাতে পারিনি।’আজ সন্ধ্যা ঘরে ঘুমিয়েছিল, কখন যে গলায় ফাঁশ দিয়েছে কেউ বুঝতে পারিনি, রাতে খাওয়ার জন্য ডাকতে গেলে দেখি ঝুলন্ত মরদেহ। এরপরে পুলিশকে জানায় প্রতিবেশীরা। ‘ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন জানান, অনলাইন জুয়া ও ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে পরিবার জানিয়েছে। এ ঘটনা সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্ণাটকে ট্রাকের ধাক্কায় জীবন্ত দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু
কর্ণাটকে ট্রাকের ধাক্কায় জীবন্ত দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু

ভারতের কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গ জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) Read more

ইমাম মাহদির আগমনের আলামত কোনটি?
ইমাম মাহদির আগমনের আলামত কোনটি?

কেয়ামতের আগে হজরত ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন করবেন। কেয়ামতের একটি বড় নিদর্শন এটি। কিন্তু অনেকে ইমাম মাহদি আলাইহিস সালামের Read more

মৌলভীবাজারে মাদ্রাসা কমিটি গঠনে জালিয়াতি, শিক্ষক গ্রেপ্তার
মৌলভীবাজারে মাদ্রাসা কমিটি গঠনে জালিয়াতি, শিক্ষক গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাদে ভূকশিমইল মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার নির্বাহী কমিটির সদস্য মনোনয়ন সংক্রান্ত একটি সরকারি পত্র জালিয়াতির অভিযোগে এক মাদ্রাসা Read more

ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প, পেলেন লাল গালিচা সংবর্ধনা
ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প, পেলেন লাল গালিচা সংবর্ধনা

ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাকে স্বাগত জানাতে লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করেছে দখলদার দেশটি।এর আগে Read more

ভারতের পেট্রাপোলে বিজিবি-বিএসএফ সমন্বয় সভা অনুষ্ঠিত
ভারতের পেট্রাপোলে বিজিবি-বিএসএফ সমন্বয় সভা অনুষ্ঠিত

বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন