আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট চলতি মাসের ২২ তারিখ পাস হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (৪ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।ঈদুল আজহা উপলক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার থেকে ছুটি শুরু হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ঈদে টানা ১০ দিন ছুটি থাকলেও অর্থনীতিতে এর কোনও বিরূপ প্রভাব পড়বে না।উপদেষ্টা বলেন, বাজেটের প্রতিক্রিয়া ঈদের পরে পর্যালোচনা করা হবে। বাজেট সম্পর্কে সকল মন্তব্য, প্রতিক্রিয়া ও মতামত পর্যালোচনা করে ২২ জুন বাজেট পাস করা হবে।উল্লেখ্য, গত ২ জুন ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব উত্থাপন করেন অর্থ উপদেষ্টা। যার আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এটি দেশের ৫৪তম, অন্তবর্তীকালীন সরকার ও অর্থ উপদেষ্টার প্রথম বাজেট। যা রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর অর্থাৎ আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।প্রস্তাবিত এ বাজেট চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের (৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা) তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পাওয়ার ঘটনা। আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। প্রস্তাবিত বাজেট ঘাটতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৬২ শতাংশ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘুষের প্রশ্নে টয়লেটে ঢুকে পড়লেন উপসহকারী সেটেলমেন্ট অফিসার!
ঘুষের প্রশ্নে টয়লেটে ঢুকে পড়লেন উপসহকারী সেটেলমেন্ট অফিসার!

ভূমি সংক্রান্ত হয়রানি রোধে সরকার যখন ডিজিটাল পদ্ধতিতে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে সচেষ্ট, তখন ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে নোয়াখালীর Read more

Buyscenicsd.com registration steps – Quick start guide
Buyscenicsd.com registration steps – Quick start guide

Getting Started: Registration & First StepsWelcome Bonuses and Ongoing PromotionsPayment Methods and Deposit SpeedWithdrawal Process: Speed and LimitsLive Casino, Sportsbook Read more

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী আজ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী আজ

আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সেনাবাহিনীর Read more

বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তানের নতুন হাইকমিশনারের সাক্ষাৎ
বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তানের নতুন হাইকমিশনারের সাক্ষাৎ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নতুন পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দার।শনিবার (০৬ সেপ্টেম্বর) সকাল Read more

বিশ্বের যেখানেই প্রবাসীরা থাকুন, ভোট দিতে পারবেন: সিইসি
বিশ্বের যেখানেই প্রবাসীরা থাকুন, ভোট দিতে পারবেন: সিইসি

বিশ্বের যেখানেই থাকুন না কেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রবাসীরা এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। এটি দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন