চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগর উন্নয়নে একের পর এক উচ্চাভিলাষী প্রকল্প হাতে নিচ্ছে। তবে সরকারের অনুদান ও বিদেশি অর্থায়নের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা এবং প্রকল্প বাস্তবায়নে ধীরগতি এখন বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে।২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিশ্লেষণে দেখা গেছে, আগের বছরের তুলনায় প্রকল্পে বরাদ্দ বাড়লেও অর্থ প্রাপ্তি না থাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না।গত অর্থবছরে (২০২৪–২৫) চসিকের সবচেয়ে বড় প্রকল্পের আওতায় বিমানবন্দর সড়কসহ নগরের রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে ব্যয় হয়েছে ৩৯৫ কোটি টাকা। অথচ বরাদ্দ ছিল ৫৫০ কোটি টাকা। প্রকল্পটি পুরোপুরি এডিপিভুক্ত ও অনুদাননির্ভর হওয়ায় সরকার থেকে যতটুকু অর্থ পাওয়া গেছে, কেবল সেটুকুই ব্যয় করা সম্ভব হয়েছে। অর্থাৎ বাজেট অনুমোদিত হলেও, বাস্তবায়ন নির্ভর করছে অনুদান প্রাপ্তির ওপর।চলতি অর্থবছরের বাজেটে এই প্রকল্পের বরাদ্দ বাড়িয়ে ৬০০ কোটি টাকা করা হয়েছে। পাশাপাশি এডিপি ও বিশ্ব ব্যাংক অর্থায়িত আরও ৯টি প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ৯৪৪ কোটি টাকা। অথচ এসব প্রকল্পে উন্নয়ন অনুদানের প্রত্যাশা মাত্র ১ হাজার ৪৪ কোটি টাকা।২০২৪–২৫ অর্থবছরে এই প্রকল্পগুলোর জন্য বরাদ্দ ছিল ৯০৪ কোটি টাকা, কিন্তু প্রাপ্তি ছিল মাত্র ৫০৭ কোটি টাকা। এতে চসিকের উন্নয়ন পরিকল্পনা যে একপ্রকার অনুদানের নিশ্চয়তার ওপর ভর করে দাঁড়িয়ে আছে তা স্পষ্ট।উল্লেখযোগ্য কিছু প্রকল্পের বরাদ্দ হলো – বহদ্দারহাট–বারইপাড়া–কর্ণফুলী খাল খনন (৫০ কোটি টাকা), আধুনিক নগর ভবন নির্মাণ (২০ কোটি টাকা), সড়কবাতি স্থাপন (২ কোটি টাকা), বাস টার্মিনাল প্রকল্প (১২ কোটি টাকা), কোভিড–১৯ রেসপন্স প্রকল্প (১০০ কোটি টাকা), বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ (৫০ কোটি টাকা) এবং ২১টি খাল খনন (৫০ কোটি টাকা)।তবে এসব প্রকল্পের কোনোটিই চসিকের নিজস্ব অর্থায়নে নয়। সবকটিই নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের থোক বরাদ্দ ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর।চসিক ২০২৪–২৫ অর্থবছরে নিজস্ব উৎস থেকে আয় করেছে ১ হাজার ৮৩ কোটি ২৬ লাখ টাকা। কিন্তু এর মধ্যে নগর উন্নয়নে ব্যয় হয়েছে মাত্র ৭৯ কোটি ৩০ লাখ টাকা, যা মোট আয়ের মাত্র ৭ শতাংশ। সবচেয়ে বড় অঙ্ক, ৬৩৫ কোটি ৭৫ লাখ টাকা, ব্যয় হয়েছে পরিচালনা ও রক্ষণাবেক্ষণে।নগর বিশ্লেষকদের মতে, কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জনে চসিককে অনুদান নির্ভরতা কমিয়ে আত্মনির্ভরশীল হতে হবে। নীতিনির্ধারকরা বলছেন, কেবল দাতা নির্ভরতায় একটি শহরের স্থায়ী উন্নয়ন সম্ভব নয়।চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন তার বাজেট বক্তৃতায় বলেন, ‘চসিককে ঋণমুক্ত, স্বনির্ভর ও রাজস্ব বান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করছি।’তিনি জানান, দায়িত্ব গ্রহণের সময় কর্পোরেশনের দেনা ছিল ৫৯৬ কোটি টাকা, যা কমে বর্তমানে দাঁড়িয়েছে ৪০০ কোটিতে। এর মধ্যে বিশ্ব ব্যাংকের সহায়তা বাবদ ৬০ কোটি, আয়কর ৩৪ কোটি, ভ্যাট ৩৮ কোটি এবং আনুতোষিক ও ভবিষ্যৎ তহবিল বাবদ ৪৭ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।তিনি আরও জানান, বর্তমানে ৩৫ হাজার ৫৫১ কোটি টাকার ১২টি প্রকল্প প্রণয়নাধীন ও মন্ত্রণালয়ে প্রেরিত রয়েছে।এদিকে বর্তমানে ৩৫ হাজার ৫৫১ কোটি টাকার ১২টি বড় প্রকল্প প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে: মনোরেল নির্মাণ (২৫ হাজার কোটি টাকা), সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট (৩ হাজার ৪০০ কোটি টাকা), ওশান অ্যামিউজমেন্ট পার্ক (২ হাজার কোটি টাকা), রেলক্রসিং ওভারপাস (৭০০ কোটি টাকা), সাতটি রাস্তার সম্প্রসারণ (১ হাজার ৬০০ কোটি টাকা), উন্মুক্ত স্থান আধুনিকায়ন (১ হাজার ২০০ কোটি টাকা), প্রাইমারি সড়ক উন্নয়ন (১ হাজার ৫০ কোটি টাকা) এবং বর্জ্য ব্যবস্থাপনার যন্ত্রপাতি (২৯৮ কোটি টাকা)।চসিকের আশা, এসব প্রকল্পে প্রয়োজনীয় অনুদান ও সহযোগিতা পেলে নগর উন্নয়ন হবে দৃশ্যমান ও টেকসই।২০২৪–২৫ অর্থবছরে চসিকের প্রস্তাবিত বাজেট ছিল ১ হাজার ৯৮১ কোটি টাকা। বাস্তবায়ন হয়েছে মাত্র ১ হাজার ২২১ কোটি টাকার মতো, বাস্তবায়ন হার দাঁড়িয়েছে ৬১.৬৬ শতাংশ। আগের অর্থবছরে এই হার ছিল ৮৮ শতাংশ।নগর বিশ্লেষকদের মতে, টেকসই উন্নয়নের জন্য চসিককে অনুদাননির্ভরতা কমিয়ে আত্মনির্ভরতা বাড়াতে হবে। নীতিনির্ধারকরাও মনে করছেন, কেবল দাতা নির্ভরতায় কোনো শহরের স্থায়ী উন্নয়ন সম্ভব নয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে হঠাৎ করেই ৬৩ প্রাথমিক শিক্ষকের বেতন বন্ধ, পরিবারগুলোতে ভোগান্তি
মুন্সিগঞ্জে হঠাৎ করেই ৬৩ প্রাথমিক শিক্ষকের বেতন বন্ধ, পরিবারগুলোতে ভোগান্তি

মুন্সিগঞ্জ সদর উপজেলার ৬৩ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বেতন হঠাৎ বন্ধ হয়ে পড়েছে। এতে শিক্ষকদের পাশাপাশি তাদের পরিবারও Read more

চাঁদাবাজের মুখোশ পাল্টেছে, অপকর্মের চেহারা নয়: ভিপি নূর
চাঁদাবাজের মুখোশ পাল্টেছে, অপকর্মের চেহারা নয়: ভিপি নূর

চাঁদাবাজ ও দখলবাজদের চেহারা বদলালেও তাদের অপকর্ম থামেনি। এমন অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল Read more

ইটনায় ওএমএসের ৭২ বস্তা চালসহ তিন মাঝি আটক
ইটনায় ওএমএসের ৭২ বস্তা চালসহ তিন মাঝি আটক

কিশোরগঞ্জের ইটনায় খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ৭২ বস্তা চালসহ নৌকার তিন মাঝিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) ইটনা উপজেলার বাদলা ইউনিয়ন Read more

শীতেও শরীর ঘামলে যা করবেন
শীতেও শরীর ঘামলে যা করবেন

গরমকালে শরীর ঘামা স্বাভাবিক হলেও, শীতকালেও অনেকের শরীর ঘামতে পারে। বিশেষ করে যাদের থাইরয়েডের সমস্যা বা হরমোনের ভারভাসম্যহীনতা রয়েছে। আবার Read more

ফাঁকা ৪৭ আসনে দু’একদিনের মধ্যে প্রার্থী ঘোষণা: জুবায়ের
ফাঁকা ৪৭ আসনে দু’একদিনের মধ্যে প্রার্থী ঘোষণা: জুবায়ের

খালি থাকা ৪৭টি আসনে দু’একদিনের মধ্যেই প্রার্থিতা চূড়ান্ত করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট। বিষয়টি নিশ্চিত করে জামায়াতে Read more

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসাইন খান। শুক্রবার (১৫ আগস্ট) ইসলামাবাদে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন