একসঙ্গে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা। প্রাথমিকের পর মাধ্যমিকে পড়েছেন একই প্রতিষ্ঠানে। সব ক্ষেত্রে দুজনের পরীক্ষার ফলাফলও একই। মাধ্যমিকের পর এবার চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যমজ দুই বোন জিপিএ-৫ পেয়েছেন। এই দুই বোনের নাম রুবাবা জামান ও রুবাইয়া জামান।টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামের ঠিকাদার কামরুজ্জামান খোকন ও মাহমুদা জামান দম্পতির মেয়ে তাঁরা।পরিবার ও কলেজ সূত্রে জানা যায়, ২০১৮ সালে মির্জাপুর উপজেলার গোড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুই বোন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে মেধাবৃত্তি পেয়েছিল। এরপর ২০২৩ সালে মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ মডেল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে সব বিষয়ে গোল্ডেন জিপিএ-৫ পায় তাঁরা। চলতি বছর রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে তাঁরা জিপিএ-৫ পেয়েছে।কামরুজ্জামান খোকন বলেন, ‘তার যমজ দুই মেয়ে ছোট বেলা থেকেই অনেক মেধাবী। মেয়েদের একের পর এক এমন সাফল্যে আমিসহ আমাদের পরিবারের সবাই বেশ খুশি। মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’যমজ বোন রুবাবা জামান ও রুবাইয়া জামান বলেন, ‘আমাদের এই সাফল্যের পেছনে মা-বাবা, নানা-নানীসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। আমরা দুই বোন ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট হতে চাই, বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি করতে চাই। আমরা সকলের কাছে দোয়া চাই, আমরা যেন আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি।’এ ব্যাপারে রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. এনামুল ইসলাম জানান, ‘রুবাবা জামান ও রুবাইয়া জামান খুবই শান্ত, মেধাবী ও পরিশ্রমী। তাদের দুজনের সাফল্য আমাদের সবাইকে মুগ্ধ করেছে। তাঁরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও সফলতার স্বাক্ষর রাখছে।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী
ইরান সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী

ইরান সফরের জন্য তেহরানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি। বুধবার তিনি বলেছেন, আপাতত তেহরানের আমন্ত্রণ গ্রহণ করছেন না Read more

ড্র মেনে নিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা
ড্র মেনে নিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা

গল টেস্টের শেষ বিকেলে নাটকীয় উত্তেজনার পর নিষ্পত্তি হলো ড্রয়ে। ম্যাচের শেষ বিকেলে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৩২ ওভার ব্যাট করে Read more

বাংলাদেশ হাইকমিশনে এসে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন রাজনাথ
বাংলাদেশ হাইকমিশনে এসে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন রাজনাথ

ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়া‌ণে শোক জানি‌য়ে‌ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে বাংলাদেশ Read more

কুমিল্লায় রাস্তার নিম্নমানের কাজ বন্ধ করালেন হাসনাত আবদুল্লাহ
কুমিল্লায় রাস্তার নিম্নমানের কাজ বন্ধ করালেন হাসনাত আবদুল্লাহ

শুধুমাত্র হাতের টানেই উঠে আসছে সদ্য কার্পেটিং করা রাস্তার ঢালাই। কোথাও বিটুমিন নেই, কোথাও খোয়া ছাড়াই লাল মাটির ওপর পিচ Read more

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজীবের সন্ধান চায় পরিবার
নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজীবের সন্ধান চায় পরিবার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া বাজার থেকে সম্প্রতি নিখোঁজ হয়েছেন মানসিক ভারসাম্যহীন এক যুবক। নিখোঁজের চারদিন পেরিয়ে গেলেও এখনো তার কোনাে Read more

সীতাকুণ্ডে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সীতাকুণ্ডে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ডে চন্দ্রনাথ ধাম পাহাড় থেকে এক যুবকের (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন