রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে আমিরুল ইসলাম (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে পদ্মার নদীর আলাইপুর বাধের নিচে এই ঘটনা ঘটেছে। আমিরুল ইসলাম পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গাবতলীপাড়া গ্রামের আলিমুদ্দিনের ছেলে। জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে পদ্মার নদীর আলাইপুর বাধের নিচে ডুব দিয়ে হাত দিয়ে হাতড়ায়ে মাছ ধরতে যান। এ সময় তিনি ডুবে নিখোঁজ হন। পরিবারের লোকজন জানতে পেরে নৌকা ও জাল নিয়ে খুঁজতে বের হন, কিন্তু তাকে না পেয়ে রাজশাহীর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজের ৭ ঘণ্টার পর পানির নিচে থেকে লাশ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেন পাকুড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলাইপুর গ্রামের সাবেক মেম্বর আমিরুল ইসলাম। তিনি বলেন, ‘আমার এলাকার আমিরুলের মতো অনেকেই পানির মধ্যে ডুব দিয়ে হাত দিয়ে হাতড়ায়ে মাছ ধরতে পদ্মা নদীতে যায়। তবে সে সাঁতার জানেন। পানির পাকে পড়ে এ ধরনের ঘটনা ঘটতে পারে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে দুর্বৃত্তের গুলিতে সাবেক যুবলীগ নেতাসহ আহত ২
মিরসরাইয়ে দুর্বৃত্তের গুলিতে সাবেক যুবলীগ নেতাসহ আহত ২

চট্টগ্রামের মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী রাজিব দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। Read more

৫৭৯ কোটি রুপিতে ভারতের জার্সি স্পন্সর পেল অ্যাপোলো টায়ার
৫৭৯ কোটি রুপিতে ভারতের জার্সি স্পন্সর পেল অ্যাপোলো টায়ার

সব গুঞ্জন আর জল্পনা-কল্পনা শেষে অবশেষে নতুন কিট স্পন্সরশিপ পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে তিন বছরের Read more

বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব ৪ পরিবার
বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব ৪ পরিবার

বাঁশখালীতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে ৪ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৬টার Read more

সাংবাদিকদের বেতন ১২ হাজার হতে পারে না: মাহফুজ আলম
সাংবাদিকদের বেতন ১২ হাজার হতে পারে না: মাহফুজ আলম

সাংবাদিকদের বেতন কোনোভাবেই ১২ থেকে ১৫ হাজার হতে পারে না। এজন্য সরকার এন্ট্রি লেভেলে একটি বেসিক স্যালারী ঠিক করতে চায় Read more

দেশের রিজার্ভ বেড়ে ৩০.৮৯ বিলিয়ন ডলার
দেশের রিজার্ভ বেড়ে ৩০.৮৯ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংক জানায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ বেড়ে Read more

জীবননগরে স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ
জীবননগরে স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সকল স্কুল ও কলেজে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে জীবননগর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন