বাঘাইছড়িতে গোপন তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করে ২৭ বিজিবি মারিশ্যা জোন।রবিবার ১৪ সেপ্টেম্বর বিজিবি পক্ষ থেকে জানানো হয়, মারিশ্যা জোন কমান্ডারের দিক নির্দেশনায় নায়েক সুবেঃ মোঃ আল মাহমুদ খান এর নেতৃত্বে মারিশ্যা কাঠলোডিং পয়েন্ট নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে মারিশ্যা কাঠলোডিং পয়েন্টে কাঠ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় অবৈধ সেগুন কাঠগুলো ১৬১.৯৫ ঘনফুট আটক করতে সক্ষম হয়, যার সিজার মূল্য ৩,২৩,৯০০/- (তিন লক্ষ তেইশ হাজার নয়শত) টাকা।আটককৃত অবৈধ কাঠগুলো মারিশ্যা বিট কাম চেক ষ্টেশন, মারিশ্যা অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ দলের নাশকতার বিষয়ে সতর্ক থাকতে হবে: ডিএমপি কমিশনার
নিষিদ্ধ দলের নাশকতার বিষয়ে সতর্ক থাকতে হবে: ডিএমপি কমিশনার

নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও নাশকতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। জনগণের নিরাপত্তা ও সেবা দিতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ Read more

নাগরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, গাড়িতে অগ্নিসংযোগ
নাগরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, গাড়িতে অগ্নিসংযোগ

টাঙ্গাইলের নাগরপুরের পাকুটিয়া এলাকায় এক স্কুল শিক্ষার্থী দুর্ঘটনায় নিহত হওয়ায় গাড়িতে অগ্নিসংযোগ করেছে জনতা।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে টাঙ্গাইলের নাগরপুরের পাকুটিয়া Read more

‘আঙুল ফুলে কলাগাছ’ হওয়া নূর আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
‘আঙুল ফুলে কলাগাছ’ হওয়া নূর আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

দরিদ্র পরিবারের সন্তান নূর আলী (৪৭)। করতেন রাজমিস্ত্রির কাজ। জমিজমা ছিল না তেমন। বাবাও ছিলেন দিনমজুর। বাড়ি বলতে ছিল আধাপাকা Read more

লামায় দুর্ধর্ষ ডাকাতির মাস্টারমাইন্ড, অস্ত্র ও টাকা উদ্ধার
লামায় দুর্ধর্ষ ডাকাতির মাস্টারমাইন্ড, অস্ত্র ও টাকা উদ্ধার

পার্বত্য বান্দরবানের লামায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো ছুরি ও নগদ টাকা Read more

জামালপুরে বিএনপির সম্ভাব্য প্রার্থী হলেন যারা
জামালপুরে বিএনপির সম্ভাব্য প্রার্থী হলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন