রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অর্ধশাধিক গ্রামে শিলাবৃষ্টি ও দমকা হাওয়ার ফলে শত শত বসত ঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।রবিবার (২৯ মার্চ) প্রচন্ড শিলাবৃষ্টি ও দমকা হাওয়ার ফলে অধিকাংশ ঘরের টিনের চালা ফুটো হয়ে যায়। পাশাপাশি মৌসুমি ফল আম ও লিচুর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।খেদারমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্টু চাকমা জানান, তার ইউনিয়নে আনুমানিক ২০০ ঘরের চালা ফুটো হয়ে গেছে। স্থানীয় বাজারে এখন ঢেউটিন সংকট দেখা দিয়েছে। সরকারিভাবে সহায়তা না পেলে ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করা সম্ভব নয়। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, দ্রুত সরকারি সহায়তা না পেলে আবারও বৃষ্টি হলে ঘরের মালামাল সব ভিজে নষ্ট হয়ে যাবে।বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানান, বিষয়টি তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে জেনেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করা হচ্ছে শীঘ্রই সরকারি ভাবে ঢেউটিন সরবরাহের উদ্যোগ নেয়া হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিশুর বমি কখন পবিত্র-অপবিত্র
শিশুর বমি কখন পবিত্র-অপবিত্র

শিশু বিভিন্ন কারণে বমি করে। একেক বয়সের শিশু ভিন্ন ভিন্ন কারণে বমি করতে পারে। তবে দুধের শিশু অর্থাৎ শুধু দুধ Read more

সিজারে শিশুর পা ভেঙে ফেলার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
সিজারে শিশুর পা ভেঙে ফেলার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

পটুয়াখালীর কলাপাড়ায় সিজারিয়ান অপারেশনের সময় এক নবজাতকের বাম পা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে চিকিৎসক ডা. পার্থ সমদ্দার বিরুদ্ধে। বিষয়টি ধামাচাপা দিতে Read more

নোবিপ্রবিতে ‘পল্টন ট্র্যাজেডি’ স্মরণে ছাত্রশিবিরের আলোকচিত্র প্রদর্শনী
নোবিপ্রবিতে ‘পল্টন ট্র্যাজেডি’ স্মরণে ছাত্রশিবিরের আলোকচিত্র প্রদর্শনী

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ইসলামী ছাত্রশিবির ২০০৬ সালের ২৮ অক্টোবরের ‘পল্টন ট্র্যাজেডি’ দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন Read more

চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন আটক
চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন আটক

কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় লম্বা অস্ত্রসহ মোহাম্মদ আলী হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।রবিবার (১১ জানুয়ারি) Read more

ভৈরবে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ভৈরবে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দসহ তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৪ Read more

মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট
মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট

মেট্রোরেল ও সকল ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।  রিটে মেট্রোরেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন