বাঘাইছড়ির বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ উদ্ধার করা হয়েছে।রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডারের নির্দেশনায় হাবিলদার মো. আমান উল্লাহর নেতৃত্বে মাস্টারপাড়া নুর আলমের স-মিল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।উক্ত এলাকার অজ্ঞাত অসাধু কাঠ ব্যবসায়ীরা চোরাচালানের উদ্দেশ্যে মাস্টারপাড়া সংলগ্ন কাচালং নদীতে পানির নিচে বিভিন্ন প্রকার কাঠ ও গাছের গুঁড়ি ডুবিয়ে রাখে। পরবর্তীতে বিজিবির টহল দল তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পানির নিচ থেকে গর্জন কাঠ ও বাদি গাছসহ সর্বমোট ১৭৩.০৯ ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য ৪,৩২,৭২৫ টাকা।এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে চোরাকারবারিরা নানা অভিনব কৌশলে চোরাচালান কার্যক্রম বাড়ানোর চেষ্টা করছে। এ কারণে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি অভিযানিক টহল জোরদার করা হয়েছে।তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সীমান্ত ও পার্বত্য এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ চোরাচালান দমনে ভবিষ্যতেও বিজিবির এই কার্যক্রম অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‌‘এবারের নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা’
‌‘এবারের নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা’

এবারের জাতীয় নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।বুধবার (০৭ জানুয়ারি) আগারগাঁওয়ে Read more

আমতলীতে বিয়ের দাবীতে অনশনে বসা কলেজ ছাত্রীর জামিন মঞ্জুর
আমতলীতে বিয়ের দাবীতে অনশনে বসা কলেজ ছাত্রীর জামিন মঞ্জুর

বিয়ের দাবীতে কুয়েত প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের বাড়ীতে অনশনে বসা সেই বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রীর জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৬ মে) দুপুরে Read more

ভিড়কে পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায়, ছবি তোলায় সাংবাদিকে হেনস্থা
ভিড়কে পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায়, ছবি তোলায় সাংবাদিকে হেনস্থা

ঈদের আনন্দ শেষ, কিন্তু ছুটির আমেজ যেন মিলিয়ে যাওয়ার আগেই শুরু হয়েছে আরেক দুশ্চিন্তা কাজে ফিরতে হবে ঢাকায়। নয় দিনের Read more

কমলনগরে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কমলনগরে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

লাগামহীন লোডশেডিংয়ের প্রতিবাদে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যুৎ গ্রাহকরা।সোমবার (১৯ মে) বিকেলে সাড়ে পাঁচটার Read more

গকসু নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে
গকসু নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে কোমল পানীয় বিতরণের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে এক সাধারণ Read more

আমার নাম শুনলে রাজাকাররা ভয়ে পালিয়ে যেত: ফজলুর রহমান
আমার নাম শুনলে রাজাকাররা ভয়ে পালিয়ে যেত: ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, 'আমার নাম শুনলে রাজাকাররা ভয়ে পালিয়ে যেত। সেই রাজাকারের বাচ্চারা এখন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন