রাজ পরিবারকে অপমান করার অভিযোগ থেকে দায়মুক্তি পেয়েছেন থাইল্যান্ডের প্রভাবশালী রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। এনিয়ে তার বিরুদ্ধে চলমান এই মামলা খারিজ করে দিয়েছেন ব্যাংককের একটি আদালত।আজ শুক্রবার (২২ আগস্ট) এই তথ্য জানিয়েছে বিবিসি।আদালত জানায়, যেসব তথ্যপ্রমাণ উপস্থাপন করা হয়েছে, তা তাকে দোষী সাব্যস্ত করতে যথেষ্ট নয়। থাইল্যান্ডে রাজা ও রাজপরিবারের সদস্যদের সমালোচনা করা ফৌজদারি অপরাধ। দোষ প্রমাণিত হলে প্রভাবশালী এই রাজনীতিবিদ ১৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতেন।থাইল্যান্ডে রাজা মহা ভাজিরালংকর্ন ও তার পরিবারের সদস্যদের যেকোনো ধরনের সমালোচনাকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। ফলে দেশটির সংবিধানের (৭৬ ধারা) অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে থাকসিন সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ডে দণ্ডিত হতেন। তবে ব্যাংককের আদালত তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি।থাকসিনের আইনজীবী উইনইয়াত চাতমনট্রি সাংবাদিকদের বলেন, ‘আদালত থাকসিনের বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করেছে। যেসব তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছিল, তা অভিযোগ প্রমাণে যথেষ্ট নয় বলে রায়ে উল্লেখ করা হয়েছে।’থাকসিন বলেন, মামলা ‘খারিজ’ হয়েছে। তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি তিনি।প্রসঙ্গত, ২০১৫ সালে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি ২০১৪ সালে সামরিক বাহিনীর ক্যু নিয়ে মন্তব্য করেন। ওই মন্তব্যের জেরে তার বিরুদ্ধে ‘রাজাকে অপমান’ করার অভিযোগ আনা হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লক্ষ্মীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
লক্ষ্মীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

লক্ষ্মীপুর জেলার রায়পুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পনেরো মাসের জান্নাতুল মিম নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেল Read more

পাকিস্তানে ভয়ংকর ‌‘এয়ার-টু-এয়ার’ ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
পাকিস্তানে ভয়ংকর ‌‘এয়ার-টু-এয়ার’ ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

পাকিস্তানের কাছে উন্নত মানের এয়ার-টু-এয়ার নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।ওয়াশিংটনের প্রকাশিত সরকারি নথি অনুসারে, নতুন চুক্তির আওতায় পাকিস্তান Read more

বান্দরবানে নিকাব পড়ার শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগে মানববন্ধন
বান্দরবানে নিকাব পড়ার শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগে মানববন্ধন

বান্দরবানে পর্দা ও নিকাব পরিধান করার কারণে  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক  অন্তঃসত্ত্বা এক নারী শিক্ষিকাকে হেনস্তা, অপমান ও মানসিক Read more

১২ শিক্ষকের স্কুলে পরীক্ষার্থী ৪ জন, ফেল করেছে সবাই!
১২ শিক্ষকের স্কুলে পরীক্ষার্থী ৪ জন, ফেল করেছে সবাই!

বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ মোট ১২ জন শিক্ষক কর্মরত থাকলেও গত দুই বছর ধরে এসএসসিতে পাসের হার শূন্য। অথচ শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা Read more

হবিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু
হবিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জে আজমিরীগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিকাল আনুমানিক সাড়ে ৩টায় উপজেলার শিবপাশা Read more

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ক্লোজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন