ডিএসসিসির নগর ভবনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন ইশরাকে হোসেনকে মেয়রের দায়িত্বে বুঝিয়ে দেওয়ার দাবিতে গত ৩ দিন ধরে আন্দোলন করা ইশরাক সমর্থকরা।শনিবার (১৭ মে) দুপুরে ডিএসসিসির নগর ভবনের সামনে এ ঘোষণা ও দাবি জানান বিক্ষোভকারীরা।উচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়ে টানা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তার সমর্থকেরা। আজও নগর ভবন ও এর আশেপাশের এলাকায় মিছিল করে ডিএসসিসির সামনে অবস্থান কর্মসূচি করে ইশরাকের সমর্থকরা। পরে সেখানেই উপদেষ্টা আসিফ মাহমুদকে অবাঞ্ছিত ঘোষণা করেন ইশরাকের অনুসারীরা। পাশাপাশি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবিও করেন তারা।ডিএসসিসির নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তর। এখানেই দাপ্তরিক কাজ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে ইশরাক অনুসারীদের টানা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে এদিন নগর ভবনে যাননি উপদেষ্টা আসিফ মাহমুদ।আন্দোলনকরীরা নগরভবনের সামনে স্লোগান দিয়ে বলেন ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে’ ইত্যাদি।ইশরাকের সমর্থকেরা জানান, আদালত রায় দিয়েছেন এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। কিন্তু এখনো ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হয়নি, তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীরা বলেন, আমরা অবিলম্বে আসিফ মাহমুদের পদত্যাগ চাই। এই সিটি কর্পোরেশন ছেড়ে তিনি যেন সচিবালয়ে গিয়ে অফিস করেন। আমরা তাকে আর এখানে দেখতে চাই না। নগর ভবনে বসবেন নগরপিতা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩০ জুলাই একাদশে ভর্তির আবেদন শুরু
৩০ জুলাই একাদশে ভর্তির আবেদন শুরু

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম জুলাইয়ের ৩০ তারিখ থেকে শুরু হবে। এবারের ভর্তি কার্যক্রমে জুলাই আন্দোলনকারীদের জন্য কোনো Read more

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ডাক শিক্ষার্থীদের
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ডাক শিক্ষার্থীদের

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আজ বুধবার (২৩ এপ্রিল) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জনের Read more

অদক্ষ ও অর্ধশিক্ষিত কর্মীদের কারণে ইসলামী ব্যাংকের বার্ষিক ক্ষতি ১৫০০ কোটি টাকা
অদক্ষ ও অর্ধশিক্ষিত কর্মীদের কারণে ইসলামী ব্যাংকের বার্ষিক ক্ষতি ১৫০০ কোটি টাকা

আবারও আলোচনার কেন্দ্রে দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বিগত সরকারের আমলে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম Read more

দীর্ঘ ৮৫ বছর পর আজান হতে যাচ্ছে যে মসজিদে 
দীর্ঘ ৮৫ বছর পর আজান হতে যাচ্ছে যে মসজিদে 

দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলাকালীন সময়ে ধ্বংস হয়ে পড়ে বসনিয়া ও হার্জেগোভিনার কুপ্রেস পৌরসভায় অবস্থিত রাভনো মসজিদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায় ভেঙে পড়ে Read more

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ চলছে
আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ চলছে

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর ইউনিটের আয়োজনে এই কর্মসূচি পালন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন