বাগেরহাটের চিতলমারীতে স্বর্ণের দোকানের সিন্দুক কেটে প্রায় ৫০ লাখ টাকার স্বর্ণালংকার চুরির ঘটনায় মামলা হওয়ার চার ঘণ্টার মধ্যে চোরাই স্বর্ণসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (৪ আগস্ট) ভোর রাতে চিতলমারী বাজারের নিউ মন্ডল জুয়েলার্স দোকানে গ্রাইন্ডার মেশিন দিয়ে সিন্দুক কেটে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার চুরি হয়, যার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। ৮ আগস্ট দোকান মালিক তাপস মন্ডল থানায় মামলা করলে (মামলা নং-৩) তদন্তে নেমে পুলিশ চিতলমারীর আড়ূয়াবর্নী গ্রামের এমদাদুল খান, চরবানিয়ারী পশ্চিমপাড়ার সজল বসু, শিবপুর গ্রামের সুব্র বসুকে চোরাই স্বর্ণসহ আটক করে। এ সময় পুলিশ সিন্দুক কাটার ড্রিল মেশিনটি উদ্ধার করে। চিতলমারী থানার ওসি মোঃ শাহাদাৎ হোসেন জানান, মামলা হওয়ার চার ঘণ্টার মধ্যে চিতলমারী থানা পুলিশের একটি টিম তিনজনকে আটক করতে সক্ষম হয়। আসামিদের স্বীকারোক্তিতে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করা হয়েছে। জড়িত অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফ্লোটিলায় হামলার প্রতিবাদে ইতালি, স্পেন, জার্মানি, যুক্তরাজ্য ও তুরস্কে বিক্ষোভ
ফ্লোটিলায় হামলার প্রতিবাদে ইতালি, স্পেন, জার্মানি, যুক্তরাজ্য ও তুরস্কে বিক্ষোভ

যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ বহনকারী আন্তর্জাতিক নৌযানবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযান আটকের ঘটনায় ইউরোপের বিভিন্ন শহরে বিক্ষোভ Read more

সাফ অ-১৭ নারী ফুটবল, নেপালকে ৩ গোলে হারাল বাংলাদেশ
সাফ অ-১৭ নারী ফুটবল, নেপালকে ৩ গোলে হারাল বাংলাদেশ

গত ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর সাফ অ-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ৩-০ গোলে জয় Read more

নিজেদের ছোঁড়া গুলিতে ইসরাইলি সেনা নিহত
নিজেদের ছোঁড়া গুলিতে ইসরাইলি সেনা নিহত

অধিকৃত পশ্চিমতীরে গুলিবিদ্ধ হয়ে এক ইসরাইলি সেনার প্রাণহানি ঘটেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) জিত জংশনে ঘটে যাওয়া এ ঘটনায় জড়িত সন্দেহে Read more

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের চিঠি
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের চিঠি

যুক্তরাষ্ট্রের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের এক ডজনেরও বেশি ডেমোক্র্যাট আইনপ্রণেতা ট্রাম্প প্রশাসনের কাছে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির আহ্বান জানিয়েছেন। সোমবার (৪ আগস্ট) এক Read more

এবার লালমনিরহাট থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা
এবার লালমনিরহাট থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা

​শীতের আগমনী বার্তা নিয়ে আবারও উত্তর আকাশে ভেসে উঠেছে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। টানা কয়েকদিনের মেঘলা আবহাওয়ার পর গত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন