বাগেরহাটের ফকিরহাটে অবস্থিত হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এ্যানজিন মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কোম্পানিতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এক কোটিরও বেশি টাকার মালামাল উদ্ধার এবং সাত ডাকাতকে গ্রেফতার করেছে বাগেরহাট জেলা পুলিশ। বুধবার (৯ জুলাই) দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ।গত ৪ জুলাই দিবাগত গভীর রাতে মুখোশধারী অজ্ঞাত একদল ডাকাত ফকিরহাট টাউন নওয়াপাড়ায় অবস্থিত কোম্পানির গোডাউনে প্রবেশ করে গার্ডদের বেঁধে রেখে ১৫ টন অ্যালুমিনিয়ামের বার, ১ টন কপার (তামা), ও আড়াই টন কপার ক্যাবল যার সর্বমোট মূল্য এক কোটি দুই লক্ষ দশ হাজার টাকা লুট করে নিয়ে যায়।বিষয়টির মামলার সূত্র ধরে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম সিসি টিভির ফুটেজ ও বিভিন্ন তদন্তের মাধ্যমে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ৭ জুলাই চট্টগ্রামের সীতাকুন্ড এলাকা থেকে ডাকাতিকৃত মালামাল সহ দুই ডাকাত ও পরবর্তীতে তাদের স্বীকারোক্তিতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাকীদের আটক করে।আটককৃতদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানান তিনি। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় আগুনে পুড়ল ১৯ দোকান ও ৪ বসতঘর, ক্ষতি কয়েক কোটি টাকা
বরগুনায় আগুনে পুড়ল ১৯ দোকান ও ৪ বসতঘর, ক্ষতি কয়েক কোটি টাকা

বরগুনার তালতলীতে ১৯ টি দোকান ও ৪ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে Read more

দিনাজপুর বোর্ডের ১৩ বিদ্যালয়ে কেউ পাস করেনি
দিনাজপুর বোর্ডের ১৩ বিদ্যালয়ে কেউ পাস করেনি

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ১৩টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। এসব Read more

নবীনগরে আগুনে পুড়লো অসহায় রাশিদার বসতঘর
নবীনগরে আগুনে পুড়লো অসহায় রাশিদার বসতঘর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে সর্বস্ব হারিয়েছেন মৃত বাদল মিয়ার স্ত্রী রাশিদা বেগম (৪৫)। সোমবার (১৫ Read more

ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপি
ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপি

দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনা করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ী Read more

জমি থেকে ঢেঁড়স তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
জমি থেকে ঢেঁড়স তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

কিশোরগঞ্জের হোসেনপুরে জমি থেকে ঢেঁড়স তুলতে গিয়ে বজ্রপাতে সাইদুল ইসলাম (৫৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার Read more

‘ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে’
‘ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে’

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রতি ইঙ্গিত করে তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন