নিজের বাড়ির বাগানে সুইমিং পুলের জন্য মাটি খুঁড়তে গিয়ে ৯ কোটিরও বেশি টাকা মূল্যের সোনা পেয়েছেন ফরাসি এক নাগরিক। গত মাসে ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর নুভিল-সুর-সোনেতে এই ঘটনা ঘটে।নুভিল-সুর-সোনে শহর পরিষদ জানায়, ওই ব্যক্তি গত মে মাসে খননকাজের সময় মাটির নিচে সোনা পান। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় কর্তৃপক্ষকে জানান। প্রাপ্ত সোনার বার ও শতাধিক স্বর্ণমুদ্রার বর্তমান বাজারমূল্য প্রায় ৮ লাখ মার্কিন ডলার বা ৯ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার টাকা।পরবর্তী সময়ে তদন্তে নিশ্চিত হওয়া যায়, সোনাগুলো কোনো প্রত্নতাত্ত্বিক স্থানের অংশ নয়। ফলে আইন অনুযায়ী পুরোটাই ওই ব্যক্তিকে নিজের কাছে রাখার অনুমতি দেওয়া হয়।স্থানীয় সংবাদপত্র লে প্রোগ্রে জানায়, সেগুলোর মধ্যে ছিল ৫টি সোনার বার ও বহু স্বর্ণমুদ্রা, যা প্লাস্টিক ব্যাগে ভরে মাটির নিচে পোঁতা ছিল।পুলিশি তদন্তে জানা যায়, সোনাগুলো বৈধভাবে অর্জিত ছিল ও ১৫ থেকে ২০ বছর আগে কাছাকাছি এক রিফাইনারিতে তা গলানো হয়েছিল।শহর কর্তৃপক্ষ আরও জানায়, যে ব্যক্তি ওই জমির আগের মালিক ছিলেন, তিনি এখন আর বেঁচে নেই। ফলে কীভাবে এই সোনা বাগানের নিচে এলো, তা এখনো রহস্যই রয়ে গেছে।সূত্র: এএফপিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ১১টি ফার্মেসিকে জরিমানা
ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ১১টি ফার্মেসিকে জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ ও নিয়মবহির্ভূত ওষুধ রাখায় ১১টি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে পৌর শহরে এ অভিযান Read more

আনোয়ারায় অটোরিকশার ধাক্কায় সিএনজি পুকুরে, ডুব দিয়ে প্রাণে বাঁচলেন চালক
আনোয়ারায় অটোরিকশার ধাক্কায় সিএনজি পুকুরে, ডুব দিয়ে প্রাণে বাঁচলেন চালক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি অটোরিকশার ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা পুকুরে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।রবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার Read more

ফ্রান্সে ফেরত পাঠানো অভিবাসী ফের নৌকায় চড়ে যুক্তরাজ্যে
ফ্রান্সে ফেরত পাঠানো অভিবাসী ফের নৌকায় চড়ে যুক্তরাজ্যে

‘ওয়ান ইন ওয়ান আউট’ চুক্তির আওতায় ফ্রান্সে ফেরত পাঠানো এক অনিয়মিত অভিবাসী আবারও নৌকায় চড়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে Read more

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। এই দুই সিরিজকে সামনে Read more

হঠাৎ সিলেটের ১০ নার্সিং কলেজের পরীক্ষা স্থগিত
হঠাৎ সিলেটের ১০ নার্সিং কলেজের পরীক্ষা স্থগিত

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি নার্সিংয়ের সমুদয় পরীক্ষা তিন সপ্তাহের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত। বিচারপতি কাজী জিনাত হক ও Read more

সালিসে জমি ফিরে পেয়ে জীবন হারালেন আবুল হোসেন
সালিসে জমি ফিরে পেয়ে জীবন হারালেন আবুল হোসেন

কক্সবাজারের মহেশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন আবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তি। নিহত আবুল হোসেন উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন