পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১৪ দিনের ছুটি ঘোষণা করেছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসন। আগামীকাল এই ছুটি শেষ হবে। ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় বেশিরভাগ শিক্ষার্থী বাড়ি চলে যায়। এতে করে সাড়ে ১২শ একরের বিশাল বাকৃবি ক্যাম্পাস এক প্রকার ভূতুড়ে পরিবেশে পরিণত হয়েছিল।অথচ বিশ্ববিদ্যালয় খোলার সময় সমাবর্তন চত্বর, বৈশাখী চত্বর, ব্রহ্মপুত্র নদীর পাড়, টিএসসি, মরণ সাগর এবং আমবাগান ছিল প্রাণময় ও সরগরম। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, হোটেলগুলোর মুখরোচক খাবার, দোকানিদের ডাকাডাকি—সব মিলিয়ে জমজমাট পরিবেশ ছিল। কিন্তু এখন শুধু চারদিকে নীরবতা। শিক্ষার্থী ও দর্শনার্থীদের অভাবে অনেক হোটেলও বন্ধ রেখেছেন মালিকরা। এতে করে তা‌দের লোকসান গুনতে হচ্ছে।তবে আশার কথা হলো ১৪ দিনের ছুটিতে বাকৃবির সবুজ ক্যাম্পাস সেজেছে এক অপরূপ সাজে। সবুজ ক্যাম্পাস এখন আরও বেশি সবুজ। গাছে গাছে নতুন পল্লব, নতুন ফুলের কুঁড়ি। ডাল থেকে ডালে উড়ে বেড়াচ্ছে পাখির দল। কোথাও আবার বেঁধেছে নীড়। এছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে ভেসে আসছে পাকা ফলের মিষ্টি ঘ্রাণ। গ্রীষ্মের তপ্ত রোদ আর হালকা বৃষ্টিতে পেকেছে আম, জাম ও কাঁঠাল। এসময় অনেক রিকশাওয়ালা এবং বাইরের লোকজনকে গাছে উঠে ফল পাড়তে ও কুড়াতেও দেখা যায়।বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা ঘুরে দেখা যায়, নীল রঙের বাকৃবি বাসগুলোর গায়ে জমেছে ধুলোর আস্তরণ। অনেকে আবার সেই ধুলো মুছে বাস প্রস্তুত করতে ব্যস্ত।সরাসরি বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বারের মোড়, ফার্স্ট গেইট এবং কেআর মার্কেট এলাকা ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা দল বেঁধে বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে ফিরছেন। কারও কাঁধে ব্যাগ, কারও হাতে খাবারের থ‌লি। কেউ রান্না করা গরুর মাংস টিফিন ক্যারিয়ারে নিয়ে আসছেন, কেউবা প্লাস্টিক ব্যাগে কাঁচা মাংস বহন কর‌ছেন ফাঁকা সময় রান্না করে খাওয়ার জন্য। অনেকেই আবার সঙ্গে করে গ্রীষ্মকালীন মৌসুমি ফলএনেছেন ।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ঘু‌রে দেখা যায়, শ্রেণিকক্ষগুলোতে ঝাড়ু দেওয়া হচ্ছে। আগামীকাল থেকে পাঠদান শুরু করার জন্য প্রস্তুতি চলছে।বাড়ি থেকে আসা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, এবারের ছুটি তাদের দারুণ কেটেছে। ছু‌টির এই সময় উপ‌ভোগ কর‌তে কখনও বা পাহাড়ে ছুটে গেছেন, কখনও নৌকা নিয়ে নদীর অজানায় ভেসেছেন। বাড়ির সুস্বাদু খাবারের স্বাদ এখনও জিহ্বায় লেগে আছে তাদের। এনএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে জাতীয় বিপর্যয় ঘটতে পারে’
‘সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে জাতীয় বিপর্যয় ঘটতে পারে’

আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচারের আগে কোনো নির্বাচন হতে পারে না জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন বলেন, Read more

পুরান ঢাকায় বাসার সিঁড়ি থেকে আবারও শিক্ষার্থীর লাশ উদ্ধার
পুরান ঢাকায় বাসার সিঁড়ি থেকে আবারও শিক্ষার্থীর লাশ উদ্ধার

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে আবারও এক শিক্ষার্থীর লাশ পাওয়া গেছে। শনিবার (২৫ অক্টোবর) বিকালে বংশালের আগামাসি লেনের একটি বাসার চারতলার Read more

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খোলা হলো ব্যারাজের সব জলকপাট
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খোলা হলো ব্যারাজের সব জলকপাট

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টির কারণে তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। পানি Read more

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা ৫০% শুল্কারোপের অহ্বান ভারতীয় নেতার
যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা ৫০% শুল্কারোপের অহ্বান ভারতীয় নেতার

যুক্তরাষ্ট্রের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের জবাবে ভারতীয় কংগ্রেসের নেতা ও সংসদ সদস্য শশী থারুর ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা ‘৫০ শতাংশ Read more

কুমিল্লা-নোয়াখালী সড়কে বন্ধ হলো খিলা বাজারের মরণফাঁদরূপী ইউটার্ন
কুমিল্লা-নোয়াখালী সড়কে বন্ধ হলো খিলা বাজারের মরণফাঁদরূপী ইউটার্ন

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা দক্ষিণ বাজারের দীর্ঘদিনের ‘মরণফাঁদ’ হিসেবে পরিচিত সেই ইউটার্ন অবশেষে বন্ধ করে দিয়েছে প্রশাসন। শনিবার বিকেল পাঁচটার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন