বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছয়টি অনুষদ এবং একটি ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে। এর আগে ৩ অক্টোবর সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ আবাসিক হলে উঠতে পারবেন।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ আগস্ট অনুষ্ঠিত শিক্ষা পরিষদের সভা শেষে উদ্ভূত পরিস্থিতির কারণে সেদিন রাত সাড়ে ৯টায় অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের ১ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ প্রদান করা হয়।বিজ্ঞ‌প্তি‌তে আরও বলা হয়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ বিরাজ করায় আগামী ৫ অক্টোবর থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ শুরু হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট অনুষদের ডিন এবং ইনস্টিটিউটের পরিচালকরা পরীক্ষার তারিখ ঘোষণা করবেন। এর আগে শিক্ষার্থীরা ৩ অক্টোবর সকাল ৯টা থেকে নিজ নিজ আবাসিক হলে উঠতে পারবেন।প্রসঙ্গত, গত ৩১ আগস্ট বাকৃবির কম্বাইন্ড (বি.এসসি ইন ভেট অ্যান্ড এএইচ) ডিগ্রির দাবিতে আন্দোলনকারীদের ওপর বহিরাগতদের হামলার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে। ফলে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ ও একটি ইনস্টিটিউটের ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়ে যায়। এই নি‌য়ে টানা ২৩ দিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের সমস্ত একা‌ডে‌মিক কার্যক্রম বন্ধ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে ভূমিকম্প অনুভূত
রাজধানীতে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার বিকাল ৪টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প Read more

প্রেমিক হিসেবে সাংবাদিকরাই সেরা, জানেন কেন?
প্রেমিক হিসেবে সাংবাদিকরাই সেরা, জানেন কেন?

সাংবাদিক—শব্দটি শুনলেই চোখে ভেসে ওঠে ব্যস্ত, ছুটে চলা আর খবরের পেছনে লেগে থাকা মানুষদের ছবি। সময়ের ঘোরে নিজের জীবন ভুলে Read more

জামালপুর কারাগারে হাজতির মৃত্যু
জামালপুর কারাগারে হাজতির মৃত্যু

জামালপুর জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।কারাগার সূত্রে জানা গেছে, Read more

কালিয়াকৈরে ৮৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কালিয়াকৈরে ৮৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৮৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (০৭ অক্টোবর) Read more

চুয়াডাঙ্গায় ঈদের দিনে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
চুয়াডাঙ্গায় ঈদের দিনে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

পবিত্র ঈদের আনন্দঘন দিনে ঘুরতে বের হয়ে মোটরসাইকেলর নিয়ন্ত্রণ হারিয়ে সুরুজ আলী (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় Read more

স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী
স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভা এলাকায় পারিবারিক কলহের জেরে মিতু আক্তার (৩২) নামে এক নারীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন