ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এরপর কিছু আনুষ্ঠানিকতা শেষে গণনার কার্যক্রম শুরু করেছেন নির্বাচনী কর্মকর্তারা।এদিকে স্বচ্ছতা নিশ্চিতে ভোট গণনার দৃশ্য কেন্দ্রগুলোর সামনে এলইডি স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেল পৌনে ৫টার দিকে কেন্দ্রগুলোর বাইরে থাকা এলইডি স্ক্রিন একে একে চালু করা হয়। এতে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। সবার দৃষ্টি এখন এলইডি স্ক্রিনে।এদিকে ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকে সব কেন্দ্রের সামনে প্রার্থী ও শিক্ষার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। তারা ফলের অপেক্ষায় রয়েছেন। ভোটে কে জিতবেন তা নিয়ে চলছে জল্পন-কল্পনা।অন্যদিকে নিয়ম অনুযায়ী-ভোটগ্রহণ শেষে পোলিং এজেন্ট, নির্বাচনী কর্মকর্তা ছাড়া কাউকে এখন ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কেউ বেরও হতে পারবেন না।এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। টানা ৮ ঘণ্টা ভোট দেওয়ার সুযোগ পান শিক্ষার্থীরা। ক্যাম্পাসের আটটি কেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।এদিকে নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে তা আনুষ্ঠানিকভাবে এখনও জানা যায়নি। তবে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। কেন্দ্রভেদে এ হার কম-বেশি হতে পারে। তবে আশানুরূপ সাড়া দিয়েছে শিক্ষার্থীরা।ডাকসুতে এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন।এবারের নির্বাচনে ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিভিন্ন পদে ছাত্রী ৬২ জন। এছাড়া প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটে লড়ছেন এক হাজার ৩৫ জন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগুন দেওয়ার নির্দেশ শেখ হাসিনাই দিয়েছিলেন
আগুন দেওয়ার নির্দেশ শেখ হাসিনাই দিয়েছিলেন

জুলাই আন্দোলন চলাকালে সেতু ভবনে অগ্নিসংযোগ প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেছেন, আগুন দেওয়ার নির্দেশ শেখ হাসিনাই Read more

আগামীকাল চট্টগ্রামে ড. ইউনূসের সফর, সেতুর ভিত্তিপ্রস্তর ও সমাবর্তনে অংশগ্রহণ
আগামীকাল চট্টগ্রামে ড. ইউনূসের সফর, সেতুর ভিত্তিপ্রস্তর ও সমাবর্তনে অংশগ্রহণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে সফরে আসছেন বুধবার (১৪ Read more

১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় জাবালে নূর টাওয়ার’ নামে একটি বহুতল ভবনের ভূগর্ভস্থ গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার ১২ ঘণ্টা পার Read more

চকরিয়া থেকে অপহৃত শিশু রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার
চকরিয়া থেকে অপহৃত শিশু রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকা থেকে অপহৃত শিশু ছাত্রী মীমকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করা হয়েছে।বুধবার (০৮ অক্টোবর) সন্ধ্যা Read more

“দীর্ঘ প্রতীক্ষার পর গর্ভধারণ, ওষুধ নেওয়ার পরেই অপ্রত্যাশিত গর্ভপাত”
“দীর্ঘ প্রতীক্ষার পর গর্ভধারণ, ওষুধ নেওয়ার পরেই অপ্রত্যাশিত গর্ভপাত”

দীর্ঘ ২৭ বছর পর ঝিনাইদহ সদর উপজেলার অচিন্তানগর গ্রামের গৃহবধূ মোছাঃ শিরিনা খাতুনের গর্ভে সন্তান আসে। এই সুখবর ছড়িয়ে পড়লে Read more

৭ দফা দাবিতে আগামীকাল কবি নজরুল কলেজে বৃহত্তর আন্দোলন
৭ দফা দাবিতে আগামীকাল কবি নজরুল কলেজে বৃহত্তর আন্দোলন

ছাত্রাবাস সংস্কার, শ্রেণিকক্ষের সংকট নিরসন, পরিবহন সংকট নিরসনসহ ৭ দফা দাবিতে আগামীকাল (৭ মে) বৃহত্তর আন্দোলন করার ঘোষণা দিয়েছে রাজধানীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন