পটুয়াখালীর বাউফল-বরিশাল আঞ্চলিক মহাসড়কের আফসের গ্রেজ এলাকায় গরুবাহী একটি ট্রাক উল্টে মো. রাসেল (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় গাড়ির চাপায় তিনটি গরুর মৃত্যু হয়।সোমবার (০২ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাসেল দশমিনা উপজেলার খলিশাখালী গ্রামের করিম মাঝির ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী।জানা গেছে, ঢাকার গাফতলী কোরবানি বাজারে গরু বিক্রি করার জন্য গতকাল সোমবার রাসেল কালাইয়া গরুর হাট থেকে ১৪টি গরু কিনে ট্রাকযোগে সন্ধ্যায় ঢাকা রওনা দেন। বাউফলের আফসের গ্রেজ এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় ট্রাকটি উল্টে গেলে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। মারা যায় তিনটি গরু।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আখতারুজ্জামান সরকার বলেন, ‘চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে পরে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হত্যার পর লাশের ওপর দাঁড়িয়ে নৃশংসতার ভিডিও ভাইরাল, যা জানা গেল
হত্যার পর লাশের ওপর দাঁড়িয়ে নৃশংসতার ভিডিও ভাইরাল, যা জানা গেল

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে চাঁদ মিয়া ওরফে সোহাগ Read more

তিতাসে বিএনপির কাউন্সিল ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫
তিতাসে বিএনপির কাউন্সিল ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় Read more

ময়মনসিংহে ৭ বছর পর ছাত্রদলের নতুন কমিটি, নেতাকর্মীদের উচ্ছ্বাস
ময়মনসিংহে ৭ বছর পর ছাত্রদলের নতুন কমিটি, নেতাকর্মীদের উচ্ছ্বাস

ময়মনসিংহ জেলা, মহানগর ও বিভিন্ন ইউনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় ৭ বছর পর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) Read more

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। অভিজ্ঞতা ও ভারসাম্যের দিকে জোর দিয়ে এ দলে ফিরিয়েছেন Read more

নিজের জীবনের বিনিময়ে সন্তানের প্রাণ রক্ষা করলো যুবক
নিজের জীবনের বিনিময়ে সন্তানের প্রাণ রক্ষা করলো যুবক

পানিতে তলিয়ে যাওয়া সন্তানকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দিলেন মনিরুজ্জামান মনি নামের এক যুবক। তিনি ২ সন্তানের জনক এবং রবীন্দ্র Read more

উল্লাপাড়ায় জামায়াত নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, স্বামী-স্ত্রীর সংবাদ সম্মেলন
উল্লাপাড়ায় জামায়াত নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, স্বামী-স্ত্রীর সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের এক ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ও তার স্বামী যৌথভাবে সংবাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন