রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ড থেকে ধানের বস্তার ভেতরে গাঁজা লুকিয়ে অ্যাম্বুলেন্সে করে পাচারের সময় এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৫। রোববার (১৮ মে) ভোর সাড়ে ৪টার দিকে এই অভিযান চালানো হয়।গ্রেফতার হওয়া যুবকের নাম মো. গোলাম সারোয়ার জাহান (২৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার কৃষ্ণপুর এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন রাজমিস্ত্রী বলে জানা গেছে।র‍্যাব-৫-এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, এক ব্যক্তি অ্যাম্বুলেন্সে করে যাত্রীবেশে গাঁজা নিয়ে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছে। পরে র‍্যাবের একটি আভিযানিক দল শিরোইল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় এবং সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ঐ যুবককে আটক করে।পরে তার সঙ্গে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ধানের স্তরের নিচে লুকানো অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া ওই বস্তা থেকে ২০ কেজি ধান, একটি মোবাইল ফোন ও একটি সীম কার্ডও জব্দ করা হয়।র‍্যাব জানায়, গ্রেফতার হওয়া সারোয়ার ঢাকার অজ্ঞাত স্থান থেকে গাঁজা সংগ্রহ করে অভিনব কায়দায় পরিবহন করতেন। ধানের বস্তার ভেতরে গাঁজা রেখে তিনি দীর্ঘদিন ধরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। তিনি কখনো বাস, কখনো ট্রেন বা অ্যাম্বুলেন্স ব্যবহার করতেন যেন কেউ সন্দেহ না করে।র‍্যাব আরও জানায়, গোলাম সারোয়ার মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি সিন্ডিকেটের সদস্য হতে পারেন। তার মোবাইল ফোন ও যোগাযোগের তথ্য বিশ্লেষণ করে ওই চক্রের অন্য সদস্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।এই ঘটনায় রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে এবং এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাসুদ গ্রেপ্তার
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাসুদ গ্রেপ্তার

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। Read more

ভয়াবহ ঘূর্ণিঝড় মেলিসার আঘাতে ক্যারিবীয় অঞ্চলে নিহত ৭
ভয়াবহ ঘূর্ণিঝড় মেলিসার আঘাতে ক্যারিবীয় অঞ্চলে নিহত ৭

ঘূর্ণিঝড় হারিকেন মেলিসা জ্যামাইকায় আঘাত হেনেছে। ১৭৪ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ক্যাটাগরি-৫ মাত্রার এই ভয়াবহ ঝড়টি মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে Read more

রাজধানীতে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা
রাজধানীতে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা

রাজধানীর ভাটারায় পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে রাকিব হাসান (২৪) নামে এক যুবককে লাঠিপেটা করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় Read more

দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা
দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা

দেশের সব মসজিদে মুসল্লিদের সুবিধার্থে একই সময় দুপুর দেড়টায় জুমার নামাজ আদায় করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া Read more

মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণে ২৫ জনের প্রাণহানি
মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণে ২৫ জনের প্রাণহানি

মেক্সিকোতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলপিজি) একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬০ Read more

প্রবাসী প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা
প্রবাসী প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মালয়েশিয়া প্রবাসী প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন নুসরাত জাহান আঁখি (২৫) নামের এক তরুণী। আজ শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন