বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এই প্রতিযোগিতায় দশটি শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে পঞ্চম শ্রেণির ৪০ জন ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করেন। শিশুরা নিজেদের মতো করে রংতুলি দিয়ে বাংলার অপরূপ সৌন্দর্যকে তুলে ধরার চেষ্টা করেছে।প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, আজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপন কুমার বর্মন, ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট এপেক্সিয়ান ফিরোজ উদ্দিন ভুইয়া, অতীত সভাপতি এপেক্সিয়ান মো: আনিসুর রহমান।ক্লাব প্রেসিডেন্ট এপেক্সিয়ান রাশেদুল হক রবিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ক্লাবের অতীত সভাপতি ও ন্যাশনাল অফিশিয়াল এপেক্সিয়ান ডা: মো: সালাহউদ্দীন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো: জুলিয়াস, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আহসান জামিল খান রাকিব, সেক্রেটারি এপেক্সিয়ান মো: শাকির আলম, এপেক্সিয়ান হেদায়েতুল ইসলাম ইমরান।আয়োজকদের পক্ষে ক্লাবের সভাপতি ও ন্যাশনাল অফিশিয়াল এপেক্সিয়ান ডা: মো. সালাহউদ্দীন জানান, বাংলার রূপ বৈচিত্র্য সর্ম্পকে অবহিত করতে এই আয়োজন। এই আয়োজনে দশটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। এছাড়াও অংশগ্রহণ করা প্রত্যেককে পুরস্কৃত করা হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিলিতে ইউপি সদস্যকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার
হিলিতে ইউপি সদস্যকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

দিনাজপুরের হিলিতে ইউপি সদস্য হারুনুর রশিদ হত্যা মামলার প্রধান আসামি মামুনুর রশিদকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর ৪টায় ঝিনাইদহ Read more

শীত মোকাবিলায় ফুটপাতই ভরসা নিম্ন আয়ের মানুষের
শীত মোকাবিলায় ফুটপাতই ভরসা নিম্ন আয়ের মানুষের

পৌষ মাসের কনকনে শীতে যবুথবু দেশের উত্তরাঞ্চলের সাধারণ মানুষ। শীত বেড়ে যাওয়ায় গরম কাপড় কিনতে ছুটছেন ফুটপাতের কাপড়ের দোকানে। বিশেষ Read more

গাজায় নিজ বাহিনীর গুলিতে ৩১ ইসরায়েলি সেনা নিহত
গাজায় নিজ বাহিনীর গুলিতে ৩১ ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান ইসরায়েলি হামলার সময় নিজেদের ভুলে ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৩১ ইহুদিবাদী সেনা। শুক্রবার (০৪ জুলাই) Read more

একনেকে ৮,৩৩৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন
একনেকে ৮,৩৩৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

গ্যাস সংকট কাটাতে অনুসন্ধান ও কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য শাহবাজপুর ও ভোলা এলাকায় কূপ খনন এবং নেসকো এলাকায় Read more

মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের জানাজা বুধবার
মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের জানাজা বুধবার

মার্কিন সাবমেরিন হামলায় গত ৪ মার্চ ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনার’ ৮৪ নাবিকের জানাজা ও শোকমিছিল আগামী বুধবার (১৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন