জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে গত ১০ আগস্ট  থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল থানায় অনলাইন জিডি কার্যক্রম শুরু হয়েছে।বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে যে কেউ ঘরে বসেই অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে অনলাইন জিডি অ্যাপসটি ডাউনলোড করে নির্দেশনা মোতাবেক স্মার্ট ফোনের মাধ্যমে সহজেই জিডি করা যাবে। থানায় নিয়মিত জিডির মতোই এতে একজন আবেদনকারী একটি জিডি নম্বর এবং জিডি সংক্রান্ত হালনাগাদ তথ্য পাবেন।অনলাইনে জিডি করবেন যেভাবেঅ্যান্ড্রয়েড প্লেস্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) ডাউনলোড করে নিন। ডাউনলোডের পরে নিবন্ধন ও লগইন অপশন দেখতে পাবেন। প্রথমবার হলে নতুন নিবন্ধনে ক্লিক করুন। আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই পেজটি চালু হবে। পরিচয়পত্র যাচাইয়ের জন্য জাতীয় পরিচয়পত্রের তথ্য ও জন্মতারিখ দিতে হবে। পরিচয়পত্র যাচাইয়ের পরে আপনার তথ্য দেখতে পাবেন। আপনার এনআইডির ছবির সঙ্গে নিবন্ধনকারী হিসেবে আপনার ছবি সংগ্রহ করা হবে। লাইভ ছবি তুলতে হবে। এরপর মুঠোফোন নম্বর ও পাসওয়ার্ড দিলে নিবন্ধন সম্পন্ন হবে।আরও পড়ুন: ৪ জনের মরদেহ উদ্ধার করা বাড়িতে মিলল চিরকুট, লেখা আছে মৃত্যুর কারণনিবন্ধন শেষ হলে অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ইউজার নেম (মুঠোফোন নম্বর) ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। প্রথমবার হলে বেশ কিছু প্রয়োজনীয় তথ্য আপডেট করতে হবে। জাতীয় পরিচয়পত্র অনুসারে বর্তমান ঠিকানা প্রদর্শিত হবে। প্রদর্শিত বর্তমান ঠিকানা পরিবর্তনযোগ্য। বর্তমান ঠিকানা আপডেট করে ছবি ও এনআইডির তথ্য মিলিয়ে নিন। এরপর জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষর অনুসরণ করে মুঠোফোনের মাধ্যমে হাতের আঙুল বা স্টাইলাস দিয়ে ডিজিটাল স্বাক্ষর করুন। মোবাইল অপারেটর ও ই–মেইল তথ্য যুক্ত করুন। মুঠোফোন নম্বর ভেরিফিকেশন করার জন্য ৬ অঙ্কের একটি ওটিপি পাবেন।ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন শেষ করুন। এর পরেই লগইন অপশন দেখবেন। এই লগইন অপশন দিয়ে অ্যাপের মাধ্যমে জিডি করতে পারবেন। একই লগইন তথ্য দিয়ে ওয়েবসাইট থেকেও জিডি করতে পারবেন।হারানো অপশনে ক্লিক করলে যানবাহন, কম্পিউটার, মুঠোফোন, ডকুমেন্ট, নানা ধরনের কার্ড, গয়নাসহ অন্যান্য বিষয়ে জিডির অপশন পাবেন। অন্যান্য বিষয় থেকে পশুপাখি, চাবি, টাকাপয়সা, ব্যাগ ও ঘড়ি হারানোর বিষয়ে জিডি করতে পারেন। ডকুমেন্ট অপশনে ক্লিক করলে জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ, পাসপোর্ট, শিক্ষার্থী আইডি কার্ড, কর্মক্ষেত্রের আইডি কার্ড, ব্যাংকিং কাগজ, চালান, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ, কুরিয়ার সার্ভিসের ডকুমেন্ট, শিক্ষার্থী পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, নম্বরপত্রসহ (মার্কশিট) ৬৯ রকমের কাগজপত্রের জন্য জিডি করতে পারবেন। চাকরির পরীক্ষার প্রবেশপত্র, চেক বই, চেকের পৃষ্ঠা, জমির দলিল, যানবাহন ক্রয়–বিক্রয়সংক্রান্ত কাগজপত্র, ট্রেড লাইসেন্স, পেনশন বই, ভিসার কপি, সঞ্চয়পত্র হারালেও এই অপশন ব্যবহার করবেন।পাসপোর্ট হারানোর জন্য জিডিপাসপোর্ট হারালে পাসপোর্টের বিভিন্ন তথ্য পূরণ করতে হবে। ধরন, পাসপোর্ট ইস্যুকারী দেশ, শ্রেণি, পাসপোর্ট নম্বরসহ স্টার চিহ্ন–সংবলিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে। এরপরে জরুরি যোগাযোগ, শনাক্তকরণ তথ্য, হারানোর স্থান, সময় ও ঘটনার বিবরণ লিখতে হবে। পরে এন্ট্রি ফর অপশনে নিজের হলে নিজ ও অন্যের হয়ে জিডি করলে অন্যজনের তথ্য প্রবেশ করিয়ে সাবমিট করতে হবে।সাবমিট অপশনের পরে শর্তাদি মেনে চলার একটি অপশন আসবে। সেখানে ক্লিক করলে মুঠোফোনে ওটিপি পাঠানো হবে। ওটিপি ঠিকমতো প্রবেশ করিয়ে জিডির আবেদন গ্রহণ করা হবে। একটি কোড পাবেন তখন। কোডটি সংরক্ষণ করতে হবে। প্রয়োজনে পুরো জিডির কপি ডাউনলোড করতে পারবেন। আপনার জিডির ধরন বুঝে বিভিন্ন অপশনে বিভিন্ন তথ্য পূরণ করতে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোসাদের আরেক গুপ্তচরকে ফাঁসি দিলো ইরান
মোসাদের আরেক গুপ্তচরকে ফাঁসি দিলো ইরান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মাজিদ মোসায়েবি নামে এক ব্যক্তিকে ফাঁসি দিয়েছে ইরান।দুই দেশের মধ্যে চলমান সংঘর্ষের দশম Read more

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতির মত বিনিময়
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতির মত বিনিময়

বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ মঙ্গলবার (২০ মে) দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতে সে দেশের প্রধান বিচারপতি ম্যানডিসা মায়ারের Read more

হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি, ট্রাম্পকে জবাব দিল ইরান
হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি, ট্রাম্পকে জবাব দিল ইরান

নিজেদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির Read more

শৈলকুপায় ইউপি অফিসে তালা, বিএনপি নেতাসহ আটক ৬
শৈলকুপায় ইউপি অফিসে তালা, বিএনপি নেতাসহ আটক ৬

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনার Read more

সিলেট সীমান্তে অনুপ্রবেশে বিএসএফের দুঃখ প্রকাশ
সিলেট সীমান্তে অনুপ্রবেশে বিএসএফের দুঃখ প্রকাশ

সিলেটের জকিগঞ্জ সীমান্তে বিএসএস সদস্যদের অনুপ্রবেশ ও স্থানীয় কৃষকদের ফসল নষ্টের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।সোমবার (০৩ Read more

ওমান প্রবাসী স্বামী’কে ভিডিও কলে রেখে স্ত্রী’র আত্মহত্যা
ওমান প্রবাসী স্বামী’কে ভিডিও কলে রেখে স্ত্রী’র আত্মহত্যা

চট্টগ্রামের পটিয়ায় খুশি আকতার (২২) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেন। তিনি ওই গ্রামের আবু তাহেরের ছেলে গিয়াস উদ্দিন সাইফুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন