ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ-কমিটির একটি প্রতিনিধিদল আগামী ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবে। এ সময় তারা বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সম্পর্কের মানবাধিকার সংক্রান্ত দিকগুলো নিয়ে আলোচনা এবং কক্সবাজারে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যালোচনা করবেন।ইউরোপীয় পার্লামেন্টের এক বিবৃতিতে জানানো হয়, পাঁচ সদস্যের এই প্রতিনিধিদল অন্তর্বর্তীকালীন সরকার, বিভিন্ন এনজিও ও সুশীল সমাজ, শ্রমিক সংগঠন এবং বাংলাদেশে কর্মরত বহুপাক্ষিক সংস্থাগুলোর প্রতিনিধির সঙ্গে বৈঠক করবে।তিন দিনব্যাপী এই সফরে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করবেন। সেখানে তারা ২০১৭ সালে মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গার মানবিক পরিস্থিতি মূল্যায়ন করবেন।সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ একটা রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংস্কার কার্যক্রম শুরু করেছে।এদিকে, ইইউ ও বাংলাদেশ একটি নতুন ‘অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) নিয়ে পুনরায় আলোচনা শুরু করেছে।প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন মৌনির সাতুরি (গ্রিনস/ইএফএ, ফ্রান্স)। দলে আরো রয়েছেন ইসাবেল উইসেলার-লিমা (ইপিপি, লুক্সেমবার্গ), আরকাদিউস মুলারচিক (ইসিআর, পোল্যান্ড), উরমাস পায়েত (রিনিউ ইউরোপ, এস্তোনিয়া), এবং ক্যাটারিনা ভিয়েরা (গ্রিনস/ইএফএ, নেদারল্যান্ডস)।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ায় নেশার টাকার জন্য মাকে খুন, ছেলে আটক
আশুলিয়ায় নেশার টাকার জন্য মাকে খুন, ছেলে আটক

আশুলিয়ায় নেশার টাকার জন্য মাকে খুন, ছেলে আটকআশুলিয়ায় নেশার টাকার জন্য নিজের মাকে হত্যা করেছে ঘাতক ছেলে। সোমবার সন্ধ্যায় আশুলিয়ার Read more

প্রতি ছক্কা-উইকেটে ফিলিস্তিনে ১ লাখ রুপি দেবে মুলতান
প্রতি ছক্কা-উইকেটে ফিলিস্তিনে ১ লাখ রুপি দেবে মুলতান

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানস দারুণ এক উদ্যোগ নিয়েছে। ম্যাচের প্রতি ছক্কা ও প্রতিটি উইকেটের জন্য ফিলিস্তিনের শিশুদের Read more

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব

বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।বৃহস্পতিবার (২৬ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে পররাষ্ট্রমন্ত্রী Read more

জামিনে বেরিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ
জামিনে বেরিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ

খালের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘটনায় বিএনপি নেতা আব্দুস সালামকে দায়ী করে চায়ের কাপ দিয়ে মাথা ফাটিয়ে জখম করে প্রতিপক্ষরা। Read more

নজরুলের স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শেষ করবে পরবর্তী সরকার: ফারুকী
নজরুলের স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শেষ করবে পরবর্তী সরকার: ফারুকী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় তাঁর স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। তবে এই Read more

ইসিতে মোট আপিল ৬৪৫, আজ থেকে শুরু নিষ্পত্তি
ইসিতে মোট আপিল ৬৪৫, আজ থেকে শুরু নিষ্পত্তি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৬৪৫টি আপিল আবেদন দায়ের করা হয়েছে। আপিল গ্রহণের শেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন